editor
প্রকাশিত: 12:14 PM, August 26, 2024
পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম গতকাল বিকালে ফেনী এবং কুমিল্লা জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতাও প্রত্যক্ষ করেন। আইজিপি প্রথমে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ এবং পরে কুমিল্লা জেলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় র?্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আইজিপির সঙ্গে ছিলেন।
পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়ার পরপরই পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি বন্যাদুর্গত জেলাসমূহে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
পুলিশ প্রধান বলেন, বন্যাদুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। নৌ-পুলিশ ও জেলা পুলিশ স্পিডবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বানভাসি মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ