editor
প্রকাশিত: 10:43 PM, June 20, 2022
সিলেট সদর উপজেলার মইয়ারচর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের উদ্যোগে প্রায় ৬’শ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ। সোমবার (২০ জুন) এসব খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনেত্রীর ডাকে যুবদল সব সময় দেশের যে কোন সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে বন্যার কারণে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত। মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের আহ্বানে আমার সামান্য একটু প্রয়াস। দলমত নির্বিশেষে সবাই এসব পানিবন্দি মানুষের সাহায্য এগিয়ে আসলে তাদের দুঃখ-দুর্দষা কিছুটা হলেও লাঘব হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, যুগ্ম আহ্বায়ক আলীবুর রহমান, যুবদল নেতা হিবজুর বিশ্বাস রাজু, মেহরাব ভূইয়া পলাশ, আশরাফ তালুকদার, সৈয়দুর রহমান, আল আমিন আহমদ, মোশাহিদুল ইসলাম মাহি, ফরহাদ হোসেন হৃদয়, তানজিল আহমদ, পাখি মিয়া, ফখর মিয়া, আমির মিয়া, হারিছ মিয়া, আজিম আহমদ, সাগর আহমদ, মিজান আহমদ প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট