editor

প্রকাশিত: 8:54 PM, June 26, 2022

বন্যায় কবলিত সিলেট-সুনামগঞ্জের আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আব্দুস শহীদ এমপি

বন্যায় কবলিত সিলেট-সুনামগঞ্জের আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আব্দুস শহীদ এমপি

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত এলাকার মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ’ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। রবিবার (২৬ জুন) সকাল ৮টায় ৪টি ট্রাকে বোঝাই করা খাদ্য সামগ্রী নিয়ে তিনি শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। সিলেটে পৌঁছে তিনি নিজ হাতে বন্যা দুর্গত মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

বন্যা কবলিত এলাকা সিলেটের দক্ষিণ সুরমা মোগলাবাজার হাজীগঞ্জ বাজার, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের উমাইর গাঁও এলাকার ত্রাণ সামগ্রী সুবিদবাজারে গ্রামবাসীর হাতে তুলে দেয়া হয়। সিলেট নজরুল অডিটোরিয়ামে সিলেট সাংস্কৃতিক কর্মীদের কাছে সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও সাংস্কৃতিক কর্মীদের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। পরে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ও থানা বাজার এলাকার বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষের মধ্যে শুকনা খবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

এদিকে সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের সাহায্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে উপহার হিসাবে আরো বেশ কিছু খাদ্য সামগ্রী সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত ও বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ ও নুরুল আমিন এর হাতে তুলে দেয়া হয়। এ সময় কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, আহসান জামিল আনাস, আহমদ নূর, চঞ্চল কুমার উপস্থিত ছিলেন। সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে আব্দুস শহীদ এমপি ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় আব্দুস শহীদ এমপির সাথে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আছিদ আলী, বিশিষ্ট সমাজ সেবক আবু দায়ান চৌধুরী টুনু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা মামুন আহমেদ, হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম জহুরুল ইসলাম, ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল মেয়র মহসিন মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা সেলিম পাটোয়ারী, শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজী দুলাল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আব্দুস শহীদ এমপি বলেন, মানুষ মানুষের জন্য এ কথাটি চরম সত্য। কোন মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা যেকোন বিপদে পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সামাজিক মূল্যবোধ ও নৈতিক দায়িত্ব থেকে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আব্দুস শহীদ এমপি আরো বলেন, আজ সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত ২ হাজার ৫শ’ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা আরো খাদ্য সামগ্রী বিতরণ করবো। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট