editor
প্রকাশিত: 7:47 PM, July 5, 2022
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি নিজে এসে পরিদর্শন করে গেছেন। অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে সরকার। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এইসব অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে তারা কিছুটা হলেও এই দূর্ভোগ কাটিয়ে উঠতে পারবে। বন্যা শুরু হওয়ার পর থেকেই কর অঞ্চল সিলেট অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করে যাচ্ছে। দেশের যে কোন দূর্যোগে কর অঞ্চল সিলেট মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
(৫ জুলাই) মঙ্গলবার দুপুর ১টায় নগরীর তেরোরতন এলাকায় কর অঞ্চল সিলেটের সহযোগিতায় ও বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশন এর উদ্যোগে প্রায় ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কর কমিশনার মো. আবু সাঈদ (সদর দপ্তর প্রশাসন), উপ কর কমিশনার মিজানুর রহমান, উপ কর কমিশনার হাবিবুর রহমান, সহকারী কর কমিশনার মোহাম্মদ হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক