editor
প্রকাশিত: 4:51 PM, December 7, 2024
জমকালো আয়োজনে বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড ফুটসাল টুর্নামেন্ট-২০২৪ এর ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কাজীরকলা এলাকায় বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এই ট্রফি ও জার্সি উন্মোচনের আয়োজন করা হয়। এর পূর্বে টুর্ণামেন্ট উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
টুর্নামেন্টের আহবায়ক আহমেদ সুয়েব এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সিমুল এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ব্যাডমিন্টন প্লেয়ার মারুফ আহমেদ।
যুক্তরাজ্য প্রবাসী মোজাহিদ আহমদ, ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, লন্ডন প্রবাসী মহসীন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মারুফ আহমদ, ফখরুল হাসান, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী রোটারিয়ান নিজাম আল দ্বীন এর সহযোগিতায় আয়োজিত এবারের ফুটসাল টুর্ণামেন্টে ৩৬টি দল অংশগ্রহন করছে। জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নিলামের মাধ্যমে ৩৬টি দলকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়। আগামী ১১ ডিসেম্বর এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে ফেরাতে পাড়ায় পাড়ায় এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই সুস্থ্য থাকে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে