editor
প্রকাশিত: 6:08 PM, November 29, 2024
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার যৌথ উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান বলেন, বর্তমান প্রজন্মের শিশু ও কিশোরদের জন্য নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি সমাজের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক মূল্যবোধের উপর নির্ভর করে। আধুনিক প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির প্রসারের কারণে অনেক ক্ষেত্রে নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখা যাচ্ছে, যা সমাজে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিশু ও কিশোরদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় সহ সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, লালদিঘীরপাড় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, সংগঠনের সহ সভাপতি সাংবাদিক এম এ মতিন, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদিক শিরিন চৌধুরী, সাহেদা বেগম, আফরোজ তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির