editor
প্রকাশিত: 11:08 AM, October 19, 2021
খেলাধুলা ডেস্ক ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ মঙ্গলবার স্বাগতিক ওমানের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহর দল। মাস্কটের আল-আমিরাত স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত আটটায়।
এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই। দিনের অন্য ম্যাচে বিকেল চারটায় পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড।
টানা তিনটি সিরিজ জয়ের গৌরব নিয়ে বিশ্বকাপ মিশনে নামা বাংলাদেশ এখন পুরোপুরি ব্যাকফুটে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হার নির্দেশ করছে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলংকার কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাসে এখন চিড় ধরাটাই স্বাভাবিক।
ঘরের মাঠেও টাইগারদের প্রধান চিন্তা ছিল ব্যাটিং। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই একই ভাবনা। টপ অর্ডার বা মিডল অর্ডারে নেই ছন্দ। স্লগ-ওভারে রান তোলার সংকটতো সেই অনেক পুরনো। তাই ওমানের বিপক্ষে ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্ত আসতেই পারে।
বিপরীতে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ওমান। টপঅর্ডার ব্যাটসম্যানদের ফর্ম নির্ভরতার প্রতীক স্বাগতিকদের জন্য। পেস ও স্পিনের সমন্বয়টাও দারুণ। বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি ওমান দল তাদের বৈচিত্র্যকে বেশ ভালভাবেই ফুটিয়ে তুলেছে। সঙ্গে স্বাগতিক দর্শকের সুবিধা তো থাকছেই। ওমান ক্রিকেটারদের মাথায় থাকতে পারে ২০১৬ বিশ্বকাপে টাইগারদের কাছে হারের প্রতিশোধ আকাঙ্খাও।
অন্যম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে আত্মবিশ্বাস সঙ্গী হবে স্কটল্যান্ডের। টেস্ট খেলুড়ে বাংলাদেশকে হারিয়ে অভিযান শুরু করা স্কটিশদের চোখ তাই টানা দ্বিতীয় জয়ে। হার্ড হিটিংয়ের সক্ষমতা রয়েছে স্কটিশ ব্যাটসম্যানদের। বোলাররাও দেখিয়েছে নিয়ন্ত্রিত বোলিংয়ের নজির।
প্রথমবারের মতো বিশ্ব আসরে পা রাখা পাপুয়া নিউগিনির জন্য অংশগ্রহণই আসল কথা। প্রথম ম্যাচে হার তাই শিক্ষার একটা অংশ তাদের জন্য। তবে দীর্ঘ বাছাইপর্বে যোগ্যতার স্বাক্ষর রাখা ব্যারামুন্ডিসরা খুব সহজে হার নাও মানতে পারে।
ডিএসএস / ১৯ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,