editor
প্রকাশিত: 11:37 AM, October 12, 2021

ছবি: সংগৃহীত
খেলাধুলা ডেস্ক ::
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। মুশফিকুর রহিম, লিটন দাসরা বিশ্বকাপ জার্সি পরে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার পর জার্সি উন্মোচন করা হলো বাংলাদেশে! বাংলাদেশ দলের বিশ্বকাপের জন্য তৈরি এই জার্সিটির একমাত্র অফিশিয়াল রিটেইলার আড়ং।
সোমবার রাতে রাজধানী ঢাকায় হয়ে গেল টিম বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন। বিসিবির ৩ নির্বাচিত পরিচালক মাহবুব আনাম, আকরাম খান ও খালেদ মাহমুদ সুজনের উপস্থিতিতে রাজধানীর গুলশানে এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এ জার্সি উন্মোচন করা হয়।
বড়দের জার্সির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪০০ টাকা। ছোটদের জার্সি পাওয়া যাবে এক হাজার টাকায়। জার্সির জন্য শুরুতে প্রি-অর্ডারও করতে পারবেন সমর্থকরা। আগামী ১৩ অক্টোবর থেকে পাওয়া যাবে এই জার্সি।
অনুষ্ঠানে জানানো হয়েছে – বাংলাদেশ দলের বিশ্বকাপের জন্য তৈরি এই জার্সিটির একমাত্র অফিশিয়াল রিটেইলার আড়ং। জার্সিটি দেশব্যাপী আড়ং-এর সকল আউটলেট, আড়ং-এর অনলাইন প্ল্যাটফর্ম আড়ং ডটকম এবং আড়ংয়ের অফিশিয়াল অ্যাপে পাওয়া যাবে।
মূলত প্লাস্টিক বর্জ্য থেকে এবারের বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে। জার্সির সামনের অংশ তৈরিতে যে সুতো ব্যবহার হয়েছে সেটি রিসাইকেল জ্যাকার্ড ফেব্রিক নামে পরিচিত। যেটি প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফেব্রিক থেকে। যেটাতে বাতাস আসা যাওয়ার (এয়ার সার্কুলেশনের) ব্যবস্থা আছে। আরব আমিরাতের গরমের কথা বিবেচনা করেই এমন জার্সি।
ডিএসএস / ১২ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,