editor

প্রকাশিত: 2:53 PM, January 14, 2021

বাংলাদেশের ম্যাচ চায় ওমান ও কাতার

বাংলাদেশের ম্যাচ চায় ওমান ও কাতার

5

অনলাইন ডেস্ক

7

করোনায় পিছিয়ে যাওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ই-গ্রুপের বাকি তিন ম্যাচ হওয়ার কথা বাংলাদেশে। সেই তিনটি ম্যাচ নিজেদের দেশে খেলতে চাইছে ওমান ও কাতার।এদিকে হোম ভেন্যুর সুবিধা হারাতে নারাজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘তিনটিই আমাদের হোম ম্যাচ। আমরা নিজেদের মাঠেই সব ম্যাচ খেলতে চাই। ইতোমধ্যে ওমান ও কাতারকে সেটা জানিয়েও দিয়েছি।’করোনা সংক্রমণ রোধে গত বছর পিছিয়ে যায় বিশ্বকাপের সব ম্যাচ, যা এ বছরের মার্চের শেষ সপ্তাহে এবং জুনে অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন সূচিতে ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ও জুনে ভারত এবং ওমানের বিপক্ষে হোম ম্যাচ খেলার কথা বাংলাদেশের। কিন্তু সম্প্রতি ওমান এবং কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোর জন্য নিজেরা স্বাগতিক হতে চেয়েছে।কাজী নাবিলের কথা, ‘ওমান ও কাতার বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোর জন্য স্বাগতিক হওয়ার প্রস্তাব দিয়েছে। মার্চের শেষ সপ্তাহে (২৪, ২৭ ও ৩০ মার্চ) সাত দিনের মধ্যে বাকি ম্যাচ তারা আয়োজন করতে চায়।’করোনা পরিস্থিতি সারা বিশ্বে খারাপের দিকে যাচ্ছে। ভারতে সংক্রমণ বাড়ছে। আফগানিস্তানে খেলার পরিস্থিতি নেই। তুলনামূলক কাতার ও ওমানে করোনা সংক্রমণ কম। ভারত ও আফগানিস্তান যদি ওমান-কাতারে ম্যাচ খেলতে রাজি হয়, সেক্ষেত্রে শুধু বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে ওমান ও কাতারকে।এই প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘ভারত ও আফগানিস্তান কী সিদ্ধান্ত দেবে সেটা তাদের ব্যাপার। আমরা এখনো হোম ম্যাচের পক্ষেই রয়েছি।’ হোম ভেন্যুর সুবিধা হারাতে নারাজ জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। তার কথা, ‘এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা নিজেদের মাঠে খেলার সুবিধা ছাড়তে পারি না। যদি ওই তিনটি ম্যাচ বাইরে গিয়ে খেলতে হয়, তাহলে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিই অ্যাওয়ে ম্যাচ হবে আমাদের। এটা হয় না।’জাতীয় দল কমিটির সভায় ম্যানেজার নিয়োগ, বঙ্গবন্ধু গোল্ডকাপ, কোচিং স্টাফসহ সব বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি বলে জানান কাজী নাবিল, ‘কাতার ও ওমানের প্রস্তাবের কারণে অন্য বিষয়গুলোতে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। কারণ বিশ্বকাপের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এর সুরাহা না হওয়া পর্যন্ত অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।’একটি সূত্রে জানা গেছে, ভারত ও আফগানিস্তান যদি কাতার বা ওমানে গিয়ে খেলতে রাজি হয় এবং সামগ্রিক প্রেক্ষাপটে এএফসি ও ফিফা এটি অনুমোদন দেয়, তাহলে বাংলাদেশের অনিচ্ছা সত্ত্বেও কাতার বা ওমানে গিয়ে খেলতে হতে পারে।

5

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

1 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

3 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

4 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
6