editor
প্রকাশিত: 9:34 PM, August 30, 2024
রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আয়োজক স্বত্ত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে থাকলেও অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। বাংলাদেশে বিশ্বকাপ হলে দর্শকসংখ্যা বেশি হতো বলেও মনে করেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট।
দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পারাটা বাংলাদেশ দলের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক। আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের অনেকটাই মিল থাকলেও ঘরের মাঠে সবসময় বাড়তি একটা সুবিধা থাকে বলে মনে করেন নাইট।
তিনি বলেন, ‘ভিন্ন কিছুই হতে যাচ্ছে। বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক থাকত। ২০১৪ সালে সেখানে খেলে দেখেছি। আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি, বিশেষ করে সিলেটে। আমাদের রীতিই হয়ে গিয়েছিল আশপাশে অনেক মানুষ থাকা। আমরা এটি নিয়ে কথা বলব। তবে এটা বিশ্বকাপ, এ নিয়ে উজ্জীবিত হতে খুব বেশি কিছু দরকার নেই।’
দর্শকদের প্রসঙ্গে নাইট বলেন, ‘কেউ কেউ দর্শকদের অনেক আওয়াজে রোমাঞ্চিত হয়। ফলে আমাদের সামনে কী আসতে যাচ্ছে, সেটি নিয়ে প্রস্তুত হতে হবে। আমার মনে হয় না হুট করে বেশি দর্শক আসবে। তবে এ নিয়ে কিছু করার নেই। অবশ্যই নিরাপত্তার মতো বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
‘অবশ্যই বাংলাদেশ দলের জন্য ব্যাপারটি দুঃখজনক, নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে আমার মনে হয়, এটিই হয়তো সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন একটু আলাদা হবে, তবে খুব বেশি হবে না।’-যোগ করেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,