editor
প্রকাশিত: 4:37 PM, December 4, 2023
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন হচ্ছে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন বিরাট কার্যকর ভূমিকা রাখছে। তারাই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি গার্ল গাইডস্ এসোসিয়েশনকে স্বাবলম্বী করতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন। আজ বিজয়ের মাসে তোমাদের দীক্ষাদান ও ব্যাজ প্রদান করে আমরা গৌরববোধ করছি।
তিনি সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে গার্ল গাইডস্ দীক্ষাদান ও শিক্ষার্থীদের মাঝে ব্যাজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের জেলা কমিশনার জেবিকা সিদ্দিকা খাতুন চৌধুরীর সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ এর আহ্বায়ক শিক্ষিকা শরীফা খাতুন, স্থানীয় ট্রেজারার চৌধুরী ফেরদৌসি কামাল, জেলা ট্রেজারার শামীমা আক্তার নেভী, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ এর সদস্য অলকা দাশ, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইডার শিক্ষিকা জ্যোৎস্না বেগম।
সবশেষে গার্ল গাইডস্ এসোসিয়েশনের সদস্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও লেখাপড়ার পাশাপাশি বাড়ির বিভিন্ন কাজে পরিবারকে সহযোগিতা করা, শরীচর্চা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও রাখার বিভিন্ন প্রশিক্ষণ করানো হয় গার্ল গাইডসদের।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট