editor
প্রকাশিত: 2:25 AM, September 11, 2024
খাগড়াছড়ি প্রতিনিধি: আগামীতে বিএনপি সরকার গঠন করলে খাগড়াছড়িতে টাকা ছাড়া চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে খাগড়াছড়িতে উন্নয়নের নামে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন আওয়ামী লীগের নেতারা। অনেকেই শূন্য থেকে ধনকুবের হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির কলাবাগান এলাকায় বৈঠক বাড়ির হলরুমে বড়ুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ওয়াদুদ ভূইয়া। প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় রুপম বড়ুয়া ও রবীন্দ্র বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের লুটপাটের কারণে দেশের মানুষ নিত্যপণ্যের ক্রয়ক্ষমতা হারিয়েছে মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া বলেন, শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা মদ, নারী ও ধান্দার টাকা ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকায় খাগড়াছড়িতে উন্নয়ন করতে পারেননি। এসময় বিএনপি সব সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার ও যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক সিলেটের সময়/আর.এম
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ