editor

প্রকাশিত: 10:56 AM, August 19, 2024

বাংলাদেশ টেস্টের আগে কড়া সমালোচনার মুখে পাকিস্তান দল

বাংলাদেশ টেস্টের আগে কড়া সমালোচনার মুখে পাকিস্তান দল

বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান। দলের স্পিনার বলতে কেবল পার্ট-টাইমার সালমান আলী আঘা। পুরো বিষয়টি নিয়ে আলাপ আলোচনা কম হচ্ছে না। দেশটির ক্রিকেট ইতিহাসে গত ২৮ বছরে মাত্র ২য় বার এমন ঘটনার দেখা মিলেছে। আর তাতে বেশ অসন্তুষ্ট পাকিস্তানের সাবেক পেসার তানভির আহমেদ। ওয়াকার ইউনিসসহ নির্বাচকদের কড়া সমালোচনাই করেছেন সাবেক এই পেসার।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলানোর জন্য প্রথম টেস্টের স্কোয়াড থেকে নাম সরিয়ে নেয়া হয়েছে স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলামের। আর এতে বিষ্ময় আর হতাশা প্রকাশ করেছেন তানভির আহমেদ। নিজের এক্স-হ্যান্ডেলে দেয়া এক পোস্টে সাবেক এই পেসার প্রকাশ করেছেন ক্ষোভ। আর তাতে আঙুল তোলা হয়েছে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের দিকে।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ‘ওয়াকার ইউনিস এবং নির্বাচকরা আবরার আহমেদ এবং কামরান গুলামকে বাংলাদেশ টেস্ট থেকে সরিয়ে নিয়েছে। বাকি যা আছে তা হলো, ওয়াকার ইউনিস পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করবেন।’

পাকিস্তানের বর্তমান নির্বাচক প্যানেলকে ‘তৃতীয় শ্রেণির’ বলতেও ছাড়েননি সাবেক এই পেসার, ‘এই থার্ড ক্লাস নির্বাচক কমিটির কিছু লজ্জা থাকা দরকার যে, তারা আবরার আহমেদ এবং কামরান গুলামকে বাদ দিয়েছে। ওয়াকার ইউনিস এখন কোথায় যে নিজেকে কিংবদন্তি হিসেবে উপস্থাপন করে? তারা কীভাবে বাদ পড়ে?’

কদিন আগেই পিসিবি প্রধান মহসিন নকভির পরামর্শক হিসেবে পিসিবিতে কাজ শুরু করেছেন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। একইসঙ্গে তিনি দলের নির্বাচক কমিটিতেও বড় ভূমিকা রাখছেন। তানভির আহমেদের ক্ষোভ তাই ওয়াকারের প্রতি।

এর আগে ১৯৯৫ সালে প্রথমবার শুধুমাত্র পেসারদের নিয়ে টেস্ট খেলেছিল পাকিস্তান। এরপর ২০১৯ সালেও তারা একই সিদ্ধান্ত নিয়েছিল। ওই সময়ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ম্যাচটি। আজহার আলির নেতৃত্বাধীন পাক শিবির তখন পুরো পেস আক্রমণ মাঠে নামিয়েছিল।

পাকিস্তানের পেস বিভাগে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মির হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শেহজাদ। প্রথম টেস্টে তাদের অন্তত চারজনের থাকা নিশ্চিত। শেষ পর্যন্ত তারা কয়জন পেসারকে খেলায় সেটি জানা যাবে ২১ আগস্ট।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,