editor
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
অনলাইন ডেস্ক
নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য আজ মঙ্গলবার জাতীয় দলের কোচ জেমি ডে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে ৫ জন নতুন মুখ রয়েছেন।তারা হলেন- বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান এবং মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসান এবং স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল।অন্যদিকে, চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ ও ডিফেন্ডার তপু বর্মণ। আর চোট কাটিয়ে দলে ফিরেছেন মতিন মিয়া।উল্লেখ্য, ২৪ সদস্যের দলে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় বসুন্ধরা কিংসের, চারজন আবাহনী লিমিটেডের। তিনজন করে সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা সংসদের। দুজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীর।নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক নেপাল আর বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী তৃতীয় দলটি হল কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ।এরপর ১৮ কিংবা ২০ মার্চ তারা নেপালের উদ্দেশ্যে উড়াল দেবে। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল উঠবে ফাইনালে।
এক নজরে বাংলাদেশ দলগোলরক্ষক: আনিসুর রহমান,আশরাফুল ইসলাম ও শহীদুল আলমডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও হাবিবুর রহমানমিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা ও মেহেদি হাসান রয়েলঅনূর্ধ্ব ২৩ দলের সাতজন : গোলরক্ষক মিতুল মারমা, ডিফেন্ডার আতিকুমজ্জামান, মিডফিল্ডার আবু সাহেদ, রহিম উদ্দিন, ইমরান হাসান রিমন ও ফয়সাল আহমেদ ফাহিম ও স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল।
S/H(Ripa-5)
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬