editor
প্রকাশিত: 2:05 PM, June 25, 2022
বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ড ছড়ার এলাকায় বন্যায় পানিবন্দি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, বন্যার কারণে মানুষের জন-জীবন আজ বিপর্যস্ত। বন্যায় পানি বন্দি হয়ে মানুষ আজ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। তাদেরকে সাহায্য করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাই নেতৃবৃন্দ সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে পানিবন্দি এসব মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ খোকন, সহ সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল হোসেন, বিশ্বনাথ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেলাল আহমদ, আকলিমা বেগম, লাকি আহমেদ, ছাত্রমৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি মাসুদ রানা চৌধুরী, ছাত্রনেতা বিজয় করিম প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট