editor
প্রকাশিত: 11:24 AM, October 27, 2026
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও পুত্রের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযুক্তরা হলেন সৈয়দ আমজাদ হোসেন পলাশ (৪৫) ও তাঁর ছেলে সৈয়দ ফুয়াদ আদিল (১৯)। তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানা বাসা নং-৪৫/৩, মোহাম্মদ নগর, জালালাবাদ আবাসিক এলাকা (তাজুল ভিলা), থানা- এয়ারপোর্ট, সিলেট।
প্রথম জিডি সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. শফিউল বিন আলম (১৫)-এর পিতা মো. শাহ আলম অভিযোগ করেন যে, অভিযুক্ত বাবা-ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও দাঙ্গাবাজ প্রকৃতির আচরণ করে আসছিলেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। অভিযুক্তরা অভিযোগকারীর নাবালক ছেলেকে বিভিন্ন কুসঙ্গে মিশে আড্ডা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করত। এতে বাধা দেওয়ায় গত ২৫/০৫/২০২৫ তারিখে অভিযুক্তরা মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে সুযোগ পেলে খুন করা হবে বলেও তারা ভয়ভীতি দেখায়।
অপর জিডির বাদী মুকুল হক রাজু (৩১) অভিযোগ করেন যে, অভিযুক্ত সৈয়দ আমজাদ হোসেন পলাশ ও তাঁর ছেলে সৈয়দ ফুয়াদ আদিল এলাকার বিভিন্ন অলিগলিতে দলবদ্ধ হয়ে আড্ডা দেয় এবং নারীদের উত্ত্যক্ত করে। এলাকার সচেতন ব্যক্তিরা এর প্রতিবাদ করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২৭/০৫/২০২৫ তারিখে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানোর উদ্দেশ্যে লালাবাজার আবাসিক এলাকায় প্রবেশ করে। পরে স্থানীয় মুসল্লিদের হস্তক্ষেপে এবং জীবন বাঁচাতে মসজিদের ভেতর আশ্রয় নেওয়ায় বাদী সে যাত্রায় রক্ষা পান। পরবর্তীতে মসজিদ থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় এবং এলাকায় যেকোনো সময় বড় ধরনের নাশকতার ঘোষণা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখল, বাসা ভাড়া সংক্রান্ত বিরোধ এবং আদালতে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা রয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক কাউন্সিলর ও সংশ্লিষ্টদের সাথেও নানা বিরোধের তথ্য উঠে এসেছে। এ ছাড়া এই ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের নামও আলোচনায় রয়েছে।
এহেন পরিস্থিতিতে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, বিষয়গুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট
এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের মারধরের অভিযোগ
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।