editor
প্রকাশিত: 9:45 PM, August 12, 2024
গত ১ জুলাই বার্সেলোনার সঙ্গে সের্হি রবার্তোর চুক্তির মেয়াদ শেষ হয়। তাই এখন তিনি ফ্রি এজেন্ট। চুক্তিহীন রবার্তো অবশেষে ঘোষণা দিয়েছেন যে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সেলোনাকে বিদায় বলবেন। তাতে শেষ হচ্ছে তার ১৮ বছরের বার্সা অধ্যায়।
স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো রবার্তোর ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানিয়েছে, তিনি আগামীকাল অডিটরিয়াম ১৮৯৯–এ এক সংবাদ সম্মেলন করে বার্সেলোনার সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় বলবেন। তার দল ছাড়ার কথা নিশ্চিত করলেও রবার্তোর পরের ঠিকানা কোথায় হচ্ছে তা এখনও জানা যায়নি। তবে ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায় তার প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছার কথা।
২০০০ সালে সানতেস ক্রেউসের যুব দল দিয়ে ফুটবলে যাত্রা করেন রবার্তো। চার বছর পর নাম লেখান হিমানিসতিকের যুব দলে। বার্সেলোনার সঙ্গে তার পথচলার শুরু ২০০৬ সালে যুব দল দিয়ে। ২০১০ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। এরপর থেকে ক্লাবটির হয়ে ৩৭৩ ম্যাচ খেলে জিতেছেন ২৫টি শিরোপা। ১৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩৯টি গোল।
নিজের শেষ মৌসুমে বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্বটা ছিল রবার্তোর হাতে। তবে শেষ মৌসুমটা এই মিডফিল্ডারের কেটেছে ভুলে যাওয়ার মতো। অধিনায়ক হিসেবে যে কোনো শিরোপাই গত মৌসুমে উঁচিয়ে ধরতে পারেননি তিনি।
১৪ বছরের ক্যারিয়ারে বার্সেলোনায় রবার্তো জিতেছেন ২টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লা লিগা শিরোপা। এ ছাড়া তিনি জিতেছেন ৬টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,