editor
প্রকাশিত: 9:04 PM, February 6, 2022
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সভা সম্পন্ন হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় বালাগঞ্জ বাজারস্থ লতিফা কমিউনিটি সেন্টারে এই কর্মী সভার আয়োজন করা হয়।
বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সরকার নানা টালবাহানা ও জনগণকে ধোকা দেয়ার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গুম, খুন ও হত্যার রাজনীতি শুরু করেছিল। এর ধারাবাহিকতায় এম ইলিয়াস আলী সহ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের প্রতিহত করতে সরকার দলীয়রা দেশের বিভিন্ন জায়গার মতো সিরাগঞ্জের বেলকুচি উপজেলায় যুবদল নেতা আলী আকবরকে হত্যা ও গুম করেছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, জাতীয়তাবাদী আদর্শ আমরা বুকে ধারণ করেছি। এসব হত্যাকান্ডের জন্য আপনাদের একদিন কাঁঠগড়ায় দাড়াতে হবে। পাশাপাশি তিনি আগামী ১০ দিনের মধ্যে উপজেলা ৬টি ইউনিয়নের কমিটি দ্রুত গঠন করার তাগিদ দেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, বিএনপির অন্যতম সংগঠন হিসেবে যুবদলকে বর্তমান সরকারের ভয়াবহ দু:শাসনের জবাব দিতে রাজপথে থাকতে হবে। কোন স্বৈরাচারী শাসক এভাবে দেশে দু:শাসন চালু রেখে জনগণের রোষানল থেকে রেহাই পায়নি। যুগে যুগে বিশে^ স্বৈরশাহীর পতনের মতোই আপনাদেরও যেকোন মূহুর্তে পতনের জন্য প্রস্তুত থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পুলক দাস দুরন্ত, মিশতাকুল ইসলাম, জুনায়েদ আহমদ, সালাউর রহমান সালাম, দেলোয়ার শিকদার, তাহিল আহমদ রেজাউল, মিজান আহমদ, সদস্য সেলিম খান, আলী আহমদ, আবুল খয়ের, আব্দুস সালাম আজাদ, খালেদ আহমদ ময়না, বজলুর রহমান তোফায়েল, হাসান আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মিসবাহ, জাহাঙ্গীর, নুরুল ইসলাম, আজমল হোসেন, আমজাদ হোসেন, জুবায়ের আহমদ, দুলাল, শামীম, আব্দুন নুর, সাদেক, মঞ্জুর, আল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি
4 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
4 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
6 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
7 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট