editor
প্রকাশিত: 5:23 PM, September 7, 2020
সিলেট জেলায় বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের তিব্র নিন্দা ও প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
তিনি সোমবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট এই প্রথম বালাগঞ্জ উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কার জনক। এই মামলায় বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দেশের বাহিরে থাকা অবস্থায় আমাদের কয়েকজন নিবেদিত জাতীয়তাবাদী পরিবারের কর্মীকেও মামলার আসামী করা হয়েছে যা আমাদের সিলেটের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করবে আমরা মনে করি।
গত শুক্রবারে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতা ও ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্থা মিয়া। মামলা নং- (নং-০১/৪০ তারিখ ০৪/০৯/২০২০ইং)।
যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ রিমন, ইয়াছিন মিয়া, শাহীন আহমদ, আবুল কালাম, হোসাইন আহমদ জাহিদ, সুলেমান বেগ, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, ইমন এহসান, শাহরিয়ার হুসাইন লিমন, মো শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, শাহরিয়ার আহমদ খালেদ, জুনেদ আহমদ, জাবুল আহমদ, নুরুল ইসলাম, আতিক আহমদ, মির্জা সুজন মিয়াসহ অজ্ঞাত ২৫০-৩০০ ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, আহবায়ক কমিটির সদস্য সিরাজুজ্জামান খান মঙ্গল, আমিনুল ইসলাম রুবেল, লুৎফুর রহমান, মোঃ মকবুল মিয়া মেম্বার, আলা উদ্দিন রিপন, খলিলুর রহমান নানু, হাফিজ আব্দুল হাদী, ছালিক মিয়া, মো. আব্দুল মুনিম চেয়ারম্যান, নাজমূল আলম নজম চেয়ারম্যান, ইউনুছ মিয়া, আজমল আলী মাসুক, আব্দুল বারী, নজরুল ইসলাম, তজমূল হোসেন জনি, শামীম আহমদ, সাইদুল হক সোহেল, হাজী মোঃ রফিক, শেখ সুহেল আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, আজ সমগ্র দেশ যখন চরম উদ্বেগ উৎকষ্ঠা অতিবাহিত করছে। ঠিক সেই মুহুর্তে প্রতিহিংসা মূলকভাবে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করার জন্য তথ্য প্রযুক্তি আইনে যে মামলা দায়ের করা হয়ে তা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এসকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরোও বলেন, এই সরকারের আমলে দেশের মানুষ স্বাধীন নেই। নিজের মত প্রকাশের কোন স্বাধীনতা নেই। সত্য কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে দলের নেতাকর্মী সাধারন জনগনকে হয়রানি করা হচ্ছে। এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবৈধ এই কালো আইন বাতিল করার জন্য দাবি জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ