editor
প্রকাশিত: 11:19 PM, June 23, 2022
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, স্বনামধন্য এবং দেশে-বিদেশে চিকিৎসা পেশায় উচ্চপদে কর্মরত তাদের পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ২টায় ২১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন এর নেতৃত্বে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বদরুল ইসলাম, সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী যথাক্রমে বশির উদ্দিন, শিবেন চন্দ্র দাস, মো. মনসুর আহমদ, মো. আব্দুল্লাহ আল জুবায়ের, আখলাকুল আম্বিয়া, নুর আহমদ, জমসেদ মিয়া, শামসুন্নাহার, লরিমা বেগম, জনি তালুকদার প্রমুখ।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রফিক আহমদ টিপু, জিল্লুর রহমান, আনোয়ার আহমদ, কামরুল ইসলাম, নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া হাওর, সিটিংবাড়ী, সাতকুরী কান্তি, ডাকাতি কান্তি, শিয়ালা হাওর, নিহাইন, হাটগ্রাম, আলীর গ্রাম, দেওয়ার গ্রাম প্রভৃতি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট