editor
প্রকাশিত: 9:54 PM, June 22, 2025
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ বিএনপি নেতা, সিলেট জজ কোর্টের সাবেক পিপি ও জেলা বারের বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট আবদুল গফফার মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২২ জুন) দুপুর দেড়টায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আব্দুল গাফফার এর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে উজ্জ্বল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আব্দুল গাফফার ছিলেন রাজপথের সাহসী যোদ্ধা, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে এক অবিচল প্রতীক, বিএনপির রাজনীতি করার কারনে তাকে বার বার কারাবরণ করতে হয়েছে।
তিনি আমৃত্যু মানুষের কল্যানে রাজনীতি করেছেন। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন (আমিন)।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ