editor
প্রকাশিত: 7:57 AM, September 16, 2020
ডেস্ক রিপোর্ট
চিত্রনায়িকা মুনমুন ও তার স্বামী মীর মোশাররফ হোসেনের বিচ্ছেদ হয়েছে সম্প্রতি। মডেল, অভিনেতা ও প্রযোজক মোশাররফের ঠিকানায় বিচ্ছেদ চেয়ে চিঠি পাঠিয়েছেন মুনমুন। এবার এ নায়িকা জানালেন কি কারণে তাদের বিচ্ছেদ হলো। মুনমুন বলেন, লকডাউনে আমার হাতের টাকা শেষ হয়ে যায়। দুই সন্তানকে নিয়ে সংসার আমাকেই চালাতে হতো। অনেক দিন ধরেই মোশাররফকে বলছিলাম সিনেমা বানানোর জন্য টাকা খরচ না করে ব্যবসা শুরু করার। কিন্তু সে শোনেনি। সংসারের খরচও দিচ্ছিলো না।
উপায় না দেখে স্টেজ ও যাত্রায় নাচ শুরু করি। কিন্তু শেষ পর্যন্ত মনে হলো আর হবে না। এ কারণেই বিচ্ছেদে যেতে হলো বাধ্য হয়ে। মুনমুন আরো বলেন, তার ‘পাগল প্রেমিক’ ছবিটি নিয়েই আমাদের মধ্যে মানসিক দ্বন্দ তৈরি হয়। অনেক টাকা বিনিয়োগ করেও সে ছবিটি নিয়ে এগোতে পারছিল না। তাকে বলেছিলাম, ছবির চিন্তা বাদ দিয়ে ব্যবসায় মনোযোগ দিতে। কিন্তু সে শোনেনি। তখন আমার কাছে মনে হল আমি আর পরলাম না। মুনমুনের অভিযোগ, স্বামী হিসেবে সে পরিবারকে সময় দিতো না। পরিবারের খরচও দিতো না। সংসার চালাতে মুনমুনকে স্টেজ ও যাত্রায় নাচতে হতো। এদিকে ঈদের দুদিন আগে মুনমুনের ভাইয়ের কাছ থেকে বিচ্ছেদের চিঠি পান মোশাররফ হোসেন। প্রসঙ্গত, ২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান মুনমুন। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। দেশে ফিরে আবারও কাজে মনোযোগী হন তিনি। যাত্রায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় মীর মোশাররফ হোসেনের সঙ্গে। ২০০৯ সালে মুনমুন বিয়ে করেন মোশাররফকে। বিয়ের দুই বছরের মাথায় তাদের দূরত্ব তৈরি হতে শুরু করে। অবশেষে ভেঙেই গেলো তাদের সংসার। সালমান ও যশ নামে তাদের দুই ছেলে আছে। তারা দুজনই মায়ের সঙ্গে থাকে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,