editor
প্রকাশিত: 8:58 PM, December 1, 2024
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডীন ড. মোহাম্মদ শহিদুল হক বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। উচ্চশিক্ষার মাধ্যমে অধিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে পেশাগত সফলতার পাশাপাশি সমাজকেও আলোকিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে ‘এমপাওয়ার ফাইনান্সিং ও ইউরেশিয়া ইমিগ্রেশন সার্ভিসেস এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। যেকোন ধরনের কো-সাইনার ও জামানত ছাড়াই শিক্ষার্থীদের প্রায় এক লাখ মার্কিন ডলার লোন দিচ্ছে তারা। তাদের এ উদ্যোগ বাংলাদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তা করবে। তাদের এ কার্যক্রম আরো ব্যাপকভাবে চালালে অধিকতর শিক্ষার্থী উপকৃত হবে।
শীর্ষস্থানীয় আন্তর্জাতিক স্টুডেন্ট লোনদাতা প্রতিষ্ঠান এমপাওয়ার ফাইন্যান্সিং ও সিলেটের ইউরেশিয়া ইমিগ্রেশন সার্ভিসেস এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোবাবর (১ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-এ এর মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউরেশিয়া ইমিগ্রেশন সার্ভিসেস। যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণে জামানতবিহীন ১ লাখ ডলার পর্যন্ত ঋণ দিবে এমপাওয়ার ফাইনান্সিং এবং সিলেটে ঋণ ও ভিসা প্রসেসিং এ সার্বিক সহায়তা করবে এমপাওয়ার ফাইনান্সিং এর একমাত্র অথরাইজড এজেন্ট ইউরেশিয়া ইমিগ্রেশন সার্ভিসেস।
শাবিপ্রবি’র বিজসেন ক্লাবের সভাপতি মো. রাকিব আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমপাওয়ার ফাইন্যান্সিং এর রিজিওনাল হেড আহাদ ফারহান। স্বাগত বক্তব্য রাখেন ইউরেশিয়া ইমিগ্রেশন সার্ভিসেস এর চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী।
অনুষ্ঠানেস বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবির বিজসেন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, বিজসেন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মনির হোসেইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈকত সাহা ও রোহিনী রানী নাথ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির