editor
প্রকাশিত: 2:46 PM, January 9, 2021
অনলাইন ডেস্ক
পাবনার ফরিদপুর উপজেলার সদর ইউনিয়নের ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধানশিক্ষকসহ তিনটি পদে নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সদস্য নিয়োগ বাতিল চেয়ে মামলা দায়ের করায় পাবনার সহকারি জজ আদালত নিয়োগে অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছেন। এদিকে অনিয়ম করে নিয়োগ দিতে আপত্তি করায় ব্যবস্থাপনা কমিটির সভাপতির লোকজনের হাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুর রহমান লাঞ্ছিত হয় বলে অভিযোগ ওঠে। ক্ষোভে-দুঃখে গত ২০ দিন ধরে আত্মগোপনে থাকার পর গত বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হোটেলে ওই প্রধানশিক্ষকের মরদেহ পাওয়া যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মামলার এজাহার ও অনুসন্ধানে জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে প্রধানশিক্ষক পদে ১১ জন, কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১২ জন ও অফিস সহকারী-কাম-কম্পিউটার পদে ২০ জন প্রার্থী আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই শেষে প্রধানশিক্ষক পদে ৬ জন প্রার্থীর আবেদন বাতিল হয়ে যায়। তিনটি পদে গত ২২ নভেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য ছিল। কিন্তু পরীক্ষার আগেই প্রত্যেকটি পদে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে বলে খবর ছড়িয়ে পড়লে প্রার্থীরা কেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ফলে ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ কয়েকজন সদস্য পরীক্ষায় তিনজনের কোরাম পূরণের লক্ষ্যে প্রধানশিক্ষক পদে বাতিল হওয়া মুশফিকুল ইসলাম ও রেজাউল করিম নামে দুই প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে হেলাল উদ্দিন নামে অপর প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেন।অপরদিকে অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৭ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও সভাপতি আনোয়ার সরকারের ছেলে মুজাহিদুল ইসলামসহ তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পদে মুজাহিদুল ইসলামকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করা হয়। এ পদে অপর দুই প্রার্থী মুজাহিদুল ইসলামের ‘প্রক্সি’ প্রার্থী ছিলেন বলে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের। তবে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১২ জন প্রার্থী আবেদন করলেও একজন প্রার্থী ছাড়া অন্যরা অংশগ্রহণ না করায় পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুর রহমানসহ ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য নিয়োগে অনিয়মের প্রতিবাদ করলে সভাপতির সাথে বাকবিতণ্ডা হয়। কিন্তু সভাপতি আনোয়ার সরকার জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রধানশিক্ষককে দিয়ে ৫ ডিসেম্বর প্রধানশিক্ষক পদে হেলাল উদ্দিন ও অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে নিজের ছেলে মুজাহিদুল ইসলামকে নিয়োগপত্র প্রদান করান। পরদিন দু’জন বিদ্যালয়ে যোগদান করেন। তবে নিয়োগপত্র প্রদানের দিন ব্যবস্থাপনা কমিটির সদস্য হোসেন আলী পাবনার সহকারি জজ আদালতে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত সকল পদে নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এতে সভাপতি ক্ষিপ্ত হয়ে নিজস্ব লোকজন দিয়ে গত ১৬ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমানকে বিদ্যালয়ে ডেকে নিয়ে লাঞ্চিত করেন। ওইদিনই আব্দুর রহমান বাড়ি ফিরে স্ত্রী সন্তানদের না জানিয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করেন। পরে গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে তার মরদেহ পাওয়া যায়।আব্দুর রহমানের ছেলে স্কুলশিক্ষক শাহীন রহমান বলেন, বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার অনিয়মের প্রতিবাদ করায় প্রভাবশালী সভাপতির নির্দেশে আমার বাবাকে সকলের সামনে লাঞ্ছিত করা হয়। এতে অসম্মান বোধ করায় বাবা বাড়ি ফিরে কান্নাকাটি করেন। পরে সবাইকে না বলে তিনি বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজির পর ঢাকার একটি হোটেলে তার মরদেহ পাওয়া যায়। ডাক্তারের মতে, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমার বাবাকে লাঞ্ছিত করার ঘটনায় আইনের আশ্রয় নিতে চাইলেও সভাপতি অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ভয়ে আমরা চুপ হয়ে আছি।ম্যানেজিং কমিটির সদস্য হোসেন আলী বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি বা কোনো সদস্যের সন্তান প্রার্থী হলে তিনি পরীক্ষাকক্ষে পরিদর্শন করতে পারবেন না বলে আইন আছে শুনেছি। কিন্তু সভাপতি আনোয়ার সরকার প্রভাব খাটিয়ে জোরপূর্বক নিজের ছেলেকে সহ প্রধানশিক্ষক পদে নিয়োগ দিয়েছেন। নিয়োগের রেজুলেশনে জোরপূর্বক প্রধানশিক্ষকসহ সদস্যদের স্বাক্ষর নিয়েছেন তিনি। আমাকে স্বাক্ষর দেয়ার জন্য চাপ দিলেও আমি দেইনি। এরপর তিনি গোপনে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আদালতে মামলা দায়েরের কারণে ওই পদে নিয়োগ দিতে পারেননি। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনিয়ম করে গেলেও তিনি প্রভাবশালী হওয়ার কারণে ভয়ে কেউ মুখ খুলে কিছু বলতে পারেন না।অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার সরকার বলেন, নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার অনিয়ম হয়নি। নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে। নিয়োগের ঘটনায় ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুর রহমানকে কেউ লাঞ্চিত করেনি। উনি ভুল বুঝে এলাকাছাড়া আত্মগোপন করেছিলেন।
{DIPU}
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,