editor

প্রকাশিত: 5:34 PM, February 21, 2024

বিবিআইএস-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বিবিআইএস-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ‘অমর একুশে’ শিরোনামে দেয়ালিকা উন্মোচন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে এই দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও শিক্ষক হালিমা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান।

এরপরে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে বিদ্যালয়ে অস্থায়ীভাবে তৈরি শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিক্ষক আলাউর রহমান এর তত্ত্বাবধানে শহিদ মিনার তৈরি করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয়ের শেখ রাসেল দেয়ালিকায় ‘অমর একুশে’ শিরোনামে দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়। উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ। এসময় উপস্থিত ছিলেন প্রকাশনা কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার, শিক্ষক তাহমিনা শফিক, শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

সভাপতির বক্তব্যে সৈয়দ মুহাদ্দিস আহমেদ ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন- পৃথিবীতে বাংলা হচ্ছে বৃহৎ একটি জনগোষ্ঠির ভাষা। অনেকগুলো ভাষার জন্যই পৃথিবীতে রয়েছে ভাষা বৈচিত্র্য। এই বৈচিত্র্যই ভাষার সৌন্দর্য। আমাদের শুধু নিজের ভাষা সম্পর্কে জানলেই হবে না, এই ভাষা বৈচিত্র্য সম্পর্কেও জানতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন একাডেমিক হেড বিজিত দেব রায়, সিনিয়র শিক্ষক সুমন আল-মাহমুদ, ইংরেজি ভাষা ও সাহিত্যর শিক্ষক মোহাম্মদ মাকসুদ আলম, সৈয়দ মেহেদী মাহবুব, বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক তানভীর খান, সহকারি শিক্ষক রাবেয়া বেগম, তানিয়া ফেরদৌস আহমদ ও ভনলাল রহুতি লুসাই (সিন্ডি)

আলোচনা সভার শেষে শিক্ষক রাহুল পদ দে সরকার ও সংগীত শিক্ষক পপি রানী দেব এর তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা ও গান পরিবেশিত হয়। সবশেষে চিত্রাঙ্কনের শিক্ষক সুমনা সাহার তত্ত্বাবধানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেল সুমন আল-মাহমুদ।

অনুষ্ঠানে শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ আর অনেকে উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট