editor
প্রকাশিত: 9:12 PM, August 28, 2024
দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্ত থেকে ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা। বুধবার (২৮ আগস্ট) ভোরে এই সাপের বিষ উদ্ধার করা হয়।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভারতে সাপের বিষ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর সীমান্তের দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিনের নির্দেশনায় কমান্ডার নায়েক আসাদ আলীর নেতৃত্বে বিজিবির সদস্যরা সীমান্তের গোবিন্দপুর এলাকায় অভিযান চালান। এ সময় গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বুধবার ভোরে বিরামপুর সীমান্তের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি কাঁচের জারে প্রায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা। মাদকদ্রব্যসহ অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা