editor
প্রকাশিত: 3:27 PM, May 7, 2022
ডেস্ক রিপোর্ট
সাল ২০১৪, ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ অভিষেক হয় নেইমারের। সেবার জার্মানির কাছে লজ্জাজনক হারে শিরোপা স্বপ্নভঙ্গ হয় স্বাগতিক ব্রাজিলের। এরপর রাশিয়া বিশ্বকাপেও ব্যর্থতা সঙ্গী হয় সেলেসাওদের। আরো একটি আসর দোরগড়ায়। কাতারে নিজের জীবন দিয়ে হলেও কাপ জিততে চান নেইমার।
২০১৪ বিশ্বকাপটা ব্রাজিলিয়ানদের জন্য ছিল বিভিষীকাময়। গুরুতর ইনজুরিতে পড়ে নেইমারের ছিটকে যাওয়ার পর জার্মানদের কাছে ৭-১ গোলের হার। সবমিলিয়ে ঘরের মাঠে হেক্সা জয়ের মিশনে নামা সেলেসাওরা ভুলে যেতে চাইবে সেই আসর।
২০১৮ বিশ্বকাপে রাশিয়ায় বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। দুটো আসরে ব্যর্থতা সঙ্গী হলেও কাতারে ট্রফি জিততে বদ্ধপরিকর নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর ফুটবলার দিয়েগো রিবাসের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এটার (বিশ্বকাপ) জন্য আমার জীবন দিয়ে দেব।
২০২২ বিশ্বকাপে নিজ নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি বলেন, ‘আমি দুবার বিশ্বকাপ খেলেছি, তাই এই টুর্নামেন্টের ধরন আমার ভালোই জানা আপনি অপ্রস্তুত থাকলে সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে না। তাই আমি এটাকে ছেড়ে দিতে পারি না।
২০১২ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নেইমারের। দীর্ঘ ১০ বছরে পিএসজি তারকার অর্জন মাত্র একটি শিরোপা। ২০১৩ ফিফা কনফেডারেশনস কাপ। ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকা জিতলেও ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। তাই কাতারে বিশ্বকাপ জিতে অর্জনের ঝুলি ভারি করার সুযোগ রয়েছে ব্রাজিলিয়ান সেনসেশনের।
পিএসজির হয়ে এবার চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয় করতে না পারার আক্ষেপও পুড়ছেন নেইমার। তিনি বলেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লীগ জিততে চেয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে পারলাম না।’
এদিকে ইন্টার মিলানের সাবেক ব্রাজিলিয়ান খেলোয়াড় আদ্রিয়ানো মনে করেন, ব্রাজিলকে হেক্সা শিরোপা এনে দিতে পারেন নেইমার। টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে আদ্রিয়ানো বলেন, ‘ইতোমধ্যেই সে তার দক্ষতা দেখিয়েছে। যেকোনো মুহূর্তে আমাদের তাকে বিশ্বাস করতে হবে। সে এটা সমাধান করতে পারে। দলে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,