editor
প্রকাশিত: 4:45 PM, October 23, 2021
খেলাধুলা ডেস্ক ::
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই দিয়ে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। এরই মধ্যে জমে ওঠা এই আসরে নতুন প্রযুক্তি যুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের টি-২০ বিশ্বকাপ। গতকাল প্রথম রাউন্ডের খেলা শেষে আজ থেকে শুরু হয়েছে মূল পর্বের খেলা। মূলত আজ থেকেই শুরু হচ্ছে আসল বিশ্বকাপ।
দর্শকদের সামনে বিশ্বকাপকে আরো আকর্ষণীয় করে তুলতে সম্প্রচারে নতুন প্রযুক্তি যুক্ত করেছে আইসিসির অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এখন থেকেই ডিজনি ও স্টার স্পোর্টসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দলের তৈরি করা নতুন প্রযুক্তির ব্যবহার দেখা যাবে।
সম্প্রচারে নতুনত্ব আনতে যেসব প্রযুক্তি যুক্ত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যানালিটিক্সের নতুন টুল, নতুন ক্যামেরা টেকনোলজি, ইমার্সিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফিক্স, প্রি এবং পোস্ট শোয়ের জন্য ভার্চুয়াল এবং অটোমেটেড সেট সহ বেশকিছু উদ্যোগ।
এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে রোবোটিক স্ট্যাটিসটিক্স জিনিয়াস ক্রিকো, অটোমেটিক ক্যামেরা পজিশনিং, প্রযুক্তির দ্বারা ফিল্ডিং পজিশান পর্দায় তুলে ধরা থেকে সুপার স্লো-মোশন রিপ্লে, সবই দেখতে পাওয়া যাবে। যা টেলিভিশনের সামনে বসে থাকা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দিবে।
সেই সাথে অটোমেটিক ক্যামেরার মাধ্যমে ২২ গজের ৩৬০ ডিগ্রি পাখির চোখের মতো দৃষ্টি অর্থাৎ ‘বার্ডস আই ভিউ’ পাওয়া যাবে টেলিভিশনের সামনে বসেই। এই প্রযুক্তির মাধ্যমে ক্রিকেটারদের মাঠের সব ধরনের মুভমেন্ট বিস্তারিত ভাবে তুলে ধরা হবে, থাকবে বিশ্লেষণও।
সব মিলিয়ে মুল বিশ্বকাপে নতুন অভিজ্ঞতাই হতে যাচ্ছে বিশ্বের কয়েকশ কোটি দর্শকের, যা বিশ্বকাপের আমেজকে নিশ্চিতভাবে আরো বাড়িয়ে দিবে। সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ১-এ থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল, শ্রীলংকার বিপক্ষে।
ডিএসএস / ২১ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,