editor
প্রকাশিত: 12:11 PM, September 29, 2020
দৈনিক সিলেটের সময়:-
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিক রূপ দেওয়া হচ্ছে। নির্মাণ করা হচ্ছে বিদেশের আদলে চোখ ধাঁধানো সৌন্দর্যের নতুন টার্মিনাল ভবন। কার্গো ভবন, ফায়ার স্টেশন, কন্ট্রোল টাওয়ারসহ আরও বেশ কিছু উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। ২ হাজার ৩০৯ কোটি টাকারও বেশি ব্যয়ে এসব উন্নয়ন কাজের উদ্বোধন হবে ১ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই দিন এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বিমানবন্দরের উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩০৯ কোটি ৭৯ লাখ ১৪ হাজার টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করছে ২ হাজার ২৪৭ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার টাকা। আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অর্থায়ন ৬২ কোটি ১২ লাখ ৫৫ হাজার টাকা। ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল জানুয়ারি ২০১৯ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। কিন্তু প্রকল্পের কাজ শুরু হতে হতেই ২০২১ সাল চলে এসেছে প্রায়। এ অবস্থায় নির্ধারিত সময়ে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পের কাজ শুরু হওয়ার পর নির্মাণকাজের মেয়াদের শেষ কোয়ার্টারে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,