editor

প্রকাশিত: 11:06 AM, August 20, 2024

বিসিবিতে পরিবর্তন শুরু জালালের পদত্যাগ স্বেচ্ছায় ছাড়বেন না ববি

বিসিবিতে পরিবর্তন শুরু জালালের পদত্যাগ স্বেচ্ছায় ছাড়বেন না ববি

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পদত্যাগের জন্য ফোন পেয়েও নীরব আছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি।

যদিও তিনি জানিয়েছেন তার পদে থাকা না থাকার বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন এনএসসি’র হাতে। বিসিবিতে এই দু’জন পরিচালক হয়েছেন এনএসসি’র কোটাতে মনোনীত হয়ে। তাই সেখান থেকে তাদের কল করেই পদত্যাগ করতে বলা হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মানবজমিনকে নিশ্চিত করেছেন নিজেই তার পদত্যাগের বিষয়টি।

অন্যদিকে ববি বলেন, ‘আমাকে ক্রীড়া পরিষদ থেকে কল করে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে। তবে তাদের জানিয়েছি বিষয়টি নিয়ে তারাই যেন সিদ্ধান্ত নেন।’ তার মানে স্বেচ্ছায় পদ ছাড়তে রাজি নন তিনি। এটি হলে তাকে সরিয়ে দেয়ার এখতিয়ার এনএসসি’র রয়েছে বলেই জানা গেছে। অন্যদিকে তাদের পরিবর্তে মনোনীত হয়ে আসতে পারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম।

তবে সভাপতি নাজমুল হাসান পাপনসহ আরও ২১ জন নির্বাচিত পরিচালক রয়েছেন বিসিবিতে। যে কারণে তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে জোর করে সরানো সম্ভব নয়। সেটি করতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষিদ্ধ করতে পারে বাংলাদেশ ক্রিকেটকে।

তবে জানা গেছে ৯ জন ছাড়া বাকি সব পরিচালকদের ওপর পদত্যাগের চাপ প্রয়োগ করা হচ্ছে। যদিও বেশির ভাগই আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এদিন হঠাৎ করেই বিসিবি পরিদর্শনে আসেন আন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তার আসার আগেই দুই পরিচালকের পদত্যাগের বিষয়টি সামনে আসে।
শুরুতে ছড়িয়ে পড়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগে রাজি হয়েছেন। তবে সেটির কোনো সত্যতা মেলেনি। তার মধ্যে এনএসসি দু’জন নতুন পরিচালককে বিসিবিতে মনোনীত করে দিচ্ছেন।

যারা কিনা পরবর্তীতে বিসিবি’র গঠনতন্ত্র অনুসারে পরিবর্তন আনতে পারবেন। জানা গেছে- বিশেষ করে জালাল ইউনুস ছাড়াও ইসমাঈল হায়দার মল্লিক, শেখ সোহেল, ওবায়েদ রশিদ নিজাম, মো. নজিব, তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান দুর্জয়দের বিসিবিতে আর দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

কারণ তারা প্রত্যেকেই বিদায়ী সরকার ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠজন। তবে ববি এই প্রায় সব বোর্ডে থাকলেও তিনি ছিলেন উপেক্ষিত। লম্বা সময় তিনি নাজমুল হাসান পাপনদের সঙ্গে লড়াই করে টিকে ছিলেন। বিসিবি’র সাবেক মিডিয়া বিভাগের প্রধান ববি বর্তমান কমিটিতে দায়িত্ব পেয়েছিলেন টুর্নামেন্ট কমিটির।

এবারো যখন বোর্ডে পরিবর্তনের কাজ শুরু হয়েছে সবার আগে এই নিবেদিত প্রাণ ক্রিকেট সংগঠককেই বাদ দেয়া হচ্ছে। এ ছাড়াও এনএসসি’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের মনোনীত কাউন্সিলরদের পরিবর্তনের এখতিয়ার রাখে। বর্তমান পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে নতুন করে কাউকে মনোনীত করতে পারবে।

অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে ২ জন ক্রীড়া ব্যক্তিত্বকে মনোনীত করা হচ্ছে। এই কারণে পুরোনো ২ জনকে বাদ দিতে হচ্ছে। নতুন ২ জন হলেন সাবেক প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। অন্যজন নাজমুল আবেদিন। এই ২ জনকে এনএসসি থেকে মনোনীত করা হচ্ছে। তারা বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হবেন।

এরপর পরিচালকদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হবে। সভাপতি হিসেবে ফারুক আহমেদ অনেকখানিই এগিয়ে রয়েছেন। তারা বিসিবিতে যোগ দিলে ৯ জন পরিচালক নিয়ে জরুরি সভা ডেকে বিসিবি পরিচালনার কাজ চলবে। ধীরে ধীরে বাকিরা পদত্যাগ করলে বা তারা তিনটি কার্যনির্বাহী কমিটির কোনো সভাতে উপস্থিত না থাকলে তাদের পরিচালক পদ খারিজ করার উদ্যোগ নেয়া হবে।

বিসিবি’র গঠনতন্ত্র অনুসারে কোনো পরিচালক মানুষিক বিকারগ্রস্ত কিংবা দেশের আইনে আদালত থেকে শাস্তিপ্রাপ্ত না হলে তাদের পরিচালক পদ খারিজ করা সম্ভব নয়। তবে তারা যদি নিজে থেকে সরে যায় কিংবা বিসিবিতে আর কোনো সভায় অংশ না নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে সভাপতির ক্ষমতায়। যে কারণে নতুনভাবে এনএসসি থেকে মনোনীত হয়ে আসা একজনকেই দেয়া হতে পারে সভাপতির দায়িত্ব।

তবে তার আগে পাপনকে পদত্যাগ করতে হবে। এ ছাড়াও বর্তমান পরিচালকদের বাদ দেয়া ও নতুন করে অ্যাডহক কমিটিতে গঠন করার বিকল্প ভাবনাও আছে এনএসসি’র।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,