editor
প্রকাশিত: 5:16 PM, September 16, 2020
বিয়ানীবাজার প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদল কতৃক তৃনমুল পর্যায়ে যুবদল কে শক্তিশালী করার লক্ষ্যে বিয়ানীবাজার ও পৌর যুবদলের সাথে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিয়ানীবাজারস্থ একটি অভিজাত হোটেলে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবদল এর আহবায়ক জনাব সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদল এর সদস্য সচিব জনাব মকসুদ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সিলেট বিভাগীয় টিম প্রধান জনাব শহীদ উল্লাহ তালুকদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন, বিশেষ অতিথি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমদ।
প্রধান অতিথির শহীদুল্লাহ বলেন দেশ আজ মহাসংকটে পুলিশ প্রশাসন আজ দেশের জনগণের উপর খবরদারী করতেছে, আইনের শাসন নেই, কথা বলার অধিকার নেই এই সংকট থেকে মুক্ত হতে গনতন্ত্র কে পূর্ণরুদ্ধার করতে জননেতা তারেক রহমানের দিক নির্দেশনা মতো এগিয়ে যেতে হবে। পুলিশের বাঁধা আর দালালী করে যুবদলের অগ্রযাত্রা কে প্রতিহত করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, দেশব্যাপী যুবদল কে তৃনমূল থেকে শক্তিশালী করার জন্য কাজ করতেছি কিন্তু বিয়ানীবাজার এর মতো এতো গ্রুপিং কোথায়ও নেই, ১৯ বৎসর পর সিলেট যুবদল এর কমিটি হয়ছে তাই আমরা তৃনমুল থেকে যাচাই বাছাই করে আগামীর নেতৃত্ব তৈরী করবো, দলের জন্য জীবন জৈবন সংগ্রাম করা যুবকদের নিয়েই যুবদল গঠন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সোহেল আহমদ বলেন যুবদল করতে হলে বুক ভরা সাহস থাকতে হবে, আজ সারাদেশ ব্যাপী গর্জে উঠেছে, গনতন্ত্র ও আগামীর আন্দোলন সংগ্রামের জন্য যুবদলকে প্রস্তুত থাকতে হবে।
সভাপতির বক্তব্যে সিদ্দিকুর রহমান পাপলু বলেন ভাই মার্কা রাজনীতি করে যুবদলের রাজনীতি করা যাবে না, বিয়ানীবাজার যুবদল করতে হলে পুলিশের বাঁধা প্রতিহত করার মতো সাহসী হতে হবে কমিটি গঠনে ত্যাগী ও হামলা মামলায় নির্যাতিতদের অগ্রাধিকার প্রধান করা হবে। আগামীর সপ্ন দ্রষ্টা জননেতা তারেক রহমান যুবদল কে নিয়েই গনতন্ত্র পূর্ণ রুদ্ধার করতে কাজ করে যাচ্ছেন।
এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদল এর সদস্য আক্তার আহমদ, জেলা সদস্য বিয়ানীবাজার দল নেতা আশরাফ উদ্দিন ফরহাদ,লাহিন আহমদ, আমিনুল ইসলাম, ময়নুল ইসলাম মঞ্জু, কবির উদ্দিন, বিয়ানীবাজার দায়ীত্ব প্রাপ্ত লিটন আহমদ,জেলা সদস্য অলি চৌধুরী, জেলা সদস্য কয়েছ আহমদ, , অলি উর রহমান, ফখরুল ইসলাম রুমেল, বিয়ানীবাজার দায়ীত্ব প্রাপ্ত মাহফুজ চৌধুরী, জেলা সদস্য জি এম বাপ্পি ,বিয়ানীবাজার দায়ীত্ব প্রাপ্ত আলী আহমদ আলম,জেলা সদস্য মকসুদল করিম নুহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমীন।
বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদলের মধ্যে বক্তব্য রাখেন পৌর সভাপতি দেলওয়ার হোসেন দোলন, পৌর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,উপজেলা সাধারণ সম্পাদক দোওলা হোসেন শুভাষ,নুরুল কিবরীয়া,জুবের আহমদ, এনাম উদ্দিন দিলাল,আজিজুর রহমান, এম হাসনাত জামীল,নুরুলদীন আহমদ, জাবের আহমদ, সায়দুল ইসলাম, এম এ সামাদ, এম এস বাবেল,আব্দুস শুকুর, লিমন, এমদাদুর রহমান ইমন,রাজন আহমদ, শাহীন আহমদ, আবুল কালাম, আব্দুল করিম তাজুল,আব্দুল হালিম, বিলাল উদ্দিন, জামিল আহমদ চৌধুরী, মাহবুবর রহমান মবু,লিটন ইসলাম, জাকারিয়া প্রমুখ।
1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
7 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ