editor
প্রকাশিত: 7:40 PM, January 7, 2021
বিয়ের বায়না ধরে পরিবারকে রাজি করাতে না পেরে বাবা-মার ওপর অভিমান করে এক টাইলম মিস্ত্রি আত্মহত্যা করেছে। নিহতের নাম সোহেল রানা, বয়স ১৭ বছর। সে চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে। বুধবার (৭ জানুয়ারি) রাত ১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। ৬ নম্বর অমরপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল সরকার বিষয়টি নিশ্চিত করেন। চেয়ারম্যান হেলাল সরকার বলেন, সোহেল রানা বেশ কয়েক মাস ধরে পরিবারের কাছে নিজে বিয়ে করবেন বলে বায়না ধরেন। বয়স অল্প হওয়ায় তাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান পরিবারের লোকজন। পরে বুধবার কাজে শেষে রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। খোঁজার একপর্র্যায়ে বাড়ি থেকে পূর্ব পাশে জামগাছে ডালে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে রাতেই চিরিরবন্দর থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।পরিবারে বরাত দিয়ে চিরিরবন্দর থানার এসআই এমদাদ হোসেন বলেন, বুধবার দিবাগত গভীর রাতে পরিবারের অজান্তে বাড়ি থেকে পূর্ব দিকে একটি নালার পাশে জামগাছের ডালে নিজের গায়ে শাট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মূলত বাবা-মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। মৃত সোহেল রানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,