editor
প্রকাশিত: 1:44 PM, December 26, 2020
স্পোর্টস ডেস্ক:
বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছে ভারতের বোলাররা। বুমরা-অশ্বিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৫ রানেই অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করতে পারেননি কোনো অসি ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস এসেছে মার্নাস লাবুশানের ব্যাট থেকে।
শনিবার মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের পঞ্চম ওভারেই জো বার্নসকে শূন্য রানে হারায় যশপ্রিত বুমরা।৩০ রান করে রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণিবলে আউট হন ম্যাথু ওয়েড। দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন অ্যাডিলেডে দুই ইনিংসে ২ রান করা স্টিভ স্মিথ। অশ্বিনের ঘূর্ণিবলের ফাঁদে পড়ে এবার ফিরলেন শূন্যরানে।
এভাবে ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। তবে পাঁচ নম্বরে নামা ট্রাভিস হেড কিছুটা এগিয়ে নেন দলকে। তবে বেশি দূর নিয়ে যেতেন পারেননি তিনি।
৯২ বলে ৩৮ রান করে বুমরার পেসে ধরাশায়ী হন। ট্রাভিসের আউটের পর আর প্রতিরোধ গড়তে পারেনি অসি ব্যাটসম্যানরা।নাথান লায়নের টি-টোয়োন্টি মেজাজে করা ২০ রানের ইনিংস ছাড়া আর কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।৩ উইকেটে ১২৪ রান থেকে ১৯৫ রানেই অলআউট হয়ে গেছে অসিরা। বুমরাহ-অশ্বিনের দাপুটে বোলিংয়ে ৭১ রানে ৭ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।শেষ পর্যন্ত ৭২.৩ বল খেলে ১৯৫ রানে থেমে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস।
ভারতের পক্ষে ৫৬ রানে ৪টি উইকেট নিয়েছেন বুমরা। ৩৫ রানে রবিচন্দ্রন অশ্বিন ৩টি আর ৪০ রান খরচায় ২টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে পড়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ রান করেছে ভারত। হারিয়েছে মায়াঙ্ক আগারওয়ালের উইকেট। ইনিংসের শুরুতে স্টার্কের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্যরানে সাজঘরে ফিরেছেন মায়াঙ্ক।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,