editor
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক : এক সাইক্লোনের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের আরও এক ঘূর্ণিঝড়ের আতঙ্কে কাঁপছে গোটা ভারত। এবার এগিয়ে আসছে বুরেভি। আর তার জন্যই জারি হয়েছে সতর্কবার্তা। এক মিটারের বেশি উঁচু ঢেউ উঠতে পারে সমুদ্রে বলে আশঙ্কা করছেন ভারতের আবহাওয়াবিদরা।
তামিলনাড়ুর উপকূলে বৃহস্পতিবারেই আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের। ভারতের আবহাওয়া ভবনের শেষ বুলেটিন অনুযায়ী, ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইবে এই ঝড়। আছড়ে পড়ার সময় যার গতিবেগ থাকবে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পামবানের উপর দিয়ে বয়ে যাবে এই ঝড়। শুক্রবার ভোরেই কন্যাকুমারী পার করবে। ইতিমধ্যেই রামেশ্বরমে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী, প্রত্যেকেই ওইসব রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। প্রতি মুহূর্তে সাইক্লোনের দিকে নজর রাখছে ভারতের আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা মনে করছেন যে, তামিলনাড়ুর কন্যাকুমারী ও পম্বনের মধ্যে দিয়ে বয়ে যেতে পারে এই সাইক্লোন। ঘণ্টায় এর গতিবেগ হবে ১২০ এরও বেশি। অন্যদিকে, সাইক্লোনের প্রভাবে কেরালায় আগামী দু’দিন প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
4 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
6 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
3 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা