editor
প্রকাশিত: 5:14 PM, August 30, 2024
রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি। টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে টস হয়নি। বাংলাদেশ সময় দুপুর ১টায় (স্থানীয় সময় ১২টা) আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
গত কয়েকদিন ধরেই রাওয়ালপিন্ডি বৈরী আবহাওয়ার সাক্ষী। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং উত্তর-পূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
এই টেস্টে আগামী চার দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। তাই রাওয়ালপিন্ডিতে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। ম্যাচ ড্র হলে সিরিজ জিতবে বাংলাদেশ। তাই কিছুটা হলেও নির্ভার থাকবে সফরকারীরা।
বাংলাদেশ-পাকিস্তানের চলমান এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও, নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে থাকায় স্লো ওভার রেটের নিয়মে তাদের ৩ পয়েন্ট খোয়াতে হয়েছিল। একই কারণে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়।
একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়।
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 4 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে