editor
প্রকাশিত: 8:52 AM, October 15, 2020
ধীরগতিতে হলেও দেশে বিক্রি বাড়ছে সিমেন্টের। তবে সিমেন্ট প্রস্তুতকারকদের ধারনা, এ বছর মুনাফা অর্জন সম্ভব হবে না। ২০২০ সালের শেষের দিকে গত বছর যা বিক্রি হয়েছিল তার ৮০ শতাংশ সিমেন্ট বিক্রি হতে পারে।
বেঙ্গল সিমেন্টের প্রধান পরিচালন কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানি বলেন, আগস্টের তুলনায় সিমেন্ট বিক্রি ৭ ভাগ বেড়েছে। তাই করোনাভাইরাস মহামারীর কারণে সিমেন্ট খাতে যে ধস নেমেছিল ভবিষ্যতে তা কাটিয়ে উঠার বিষয়ে আশাবাদী তারা।
গত জুলাইয়ে সরকারের বড় বড় উন্নয়ন প্রজেক্টের কাজ শুরুর পর সিমেন্টের সরবরাহে বড় আকারের অর্ডার আসছে। প্রবাসীরা কাজে ফিরে যাওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে গ্রামীণ অর্থনীতিও। যার ইতিবাচক প্রভাব সিমেন্ট খাতে পড়ছে বলে জানান সুফিয়ানি।
বসুন্ধরা সিমেন্টের প্রধান বিপণণ কর্মকর্তা খন্দকার কিংশুক হোসাইন জানান, বিক্রি বাড়লেও সিমেন্ট শিল্পে এ বছর প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। তিনি বলেন, গত বছরের মতো বসুন্ধরা সিমেন্টের পক্ষে এ বছর প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। তবে বিক্রি আগের মতো স্বাভাবিক হতে পারে।
প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকও জানান, সম্প্রতি বিক্রি বাড়লেও সিমেন্ট প্রস্তুতকারকরা এ বছর মুনাফা করতে পারবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট