editor

প্রকাশিত: 10:35 AM, August 18, 2024

বোলিং তোপে ক্যারিবীয়দের সিরিজ হারাল দক্ষিণ আফ্রিকা

বোলিং তোপে ক্যারিবীয়দের সিরিজ হারাল দক্ষিণ আফ্রিকা

পুরো ম্যাচেই দাপট দেখালেন বোলাররা। বিপরীতে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের ব্যাটাররাই ছিলেন প্রতিপক্ষ বোলারদের সামনে তটস্থ। তবে দুয়েকটা ভালো ইনিংসও দেখা গেছে, আর সেটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। মাত্র তিনদিনেই শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের ৪০ রানে হারিয়েছে প্রোটিয়ারা। কাগিসো রাবাদা ও কেশভ মহারাজদের বোলিং তোপে ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় ২২২ রানে থেমেছে উইন্ডিজদের ইনিংস।

ক্যারিবীয় দ্বীপ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম অনেকটাই বোলিং-সহায়ক বলে প্রতীয়মান হতে পারে। আর তার প্রমাণ দুই দলের স্কোরবোর্ড। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। যেখানে শামার জোসেফ ঘরের মাঠে অভিষেক টেস্ট খেলতে নেমেই পাঁচ উইকেট শিকার করেন। বিপরীতে ক্যারিবীয়রা তারচেয়ে ১৬ রানে (১৪৪) পিছিয়ে থেকে শেষ করে প্রথম ইনিংস। তাদের হয়ে জেসন হোল্ডার একমাত্র উল্লেখযোগ্য ৫৪ রান করেন।

পরবর্তীতে ১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে সফরকারী প্রোটিয়ারা। তাদের হয়ে ফিফটি হাঁকান দুজন। অবশ্য তাদের শুরুটাই হয়েছিল দারুণভাবে। দুই ওপেনার টনি ডি জর্জি ও এইডেন মার্করাম মিলে ওপেনিং জুটিতে ৭৯ রান এনে দেন। ব্যক্তিগত ৩৯ রানে ডি জর্জিকে আউট করে তাতে লাগাম দেন স্বাগতিক পেসার জেইডেন সিলস। এই ইনিংসে তিনি একাই নিয়েছেন ৬ উইকেট।

মার্করাম ফিফটি করলেও, রান আর বাড়াতে পারেননি। থেমেছেন ৫১ রানেই। এরপর ত্রিস্তান স্টাবস ২৪ এবং অধিনায়ক বাভুমা দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়ে ফিরলেন মাত্র ৪ রানে। এর আগে প্রথম ইনিংসে তিনি রানের খাতাই খুলতে পারেননি। এদিকে, বাভুমার পর ডেভিড বেডিংহামও ফিরেছেন শূন্য রানে। এরপর সপ্তম উইকেট জুটিতে ৮৫ রান তুলে প্রোটিয়াদের বড় পুঁজির দিকে নিয়ে যান কাইল ভেরাইনে ও উইয়ান মুল্ডার। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেন ভেরাইনে, মুল্ডার ৩৪ রান করেন।

সফরকারীদের দেওয়া ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে উইকেট হারায় ক্যারিবীয়রা। দলীয় ১২ রানে মিকাইল লুইস আউট হয়ে দলের বিপদ বাড়ান। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটও ফেরেন ২৫ রান করে। এভাবে ১০০ রান পেরোতেই পাঁচ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তাদের মধ্যে সর্বোচ্চ ২৯ রান করেন কাভেম হজ। শেষদিকে জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতিরা চেষ্টা করেছিলেন বটে। তবে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছার আগেই তারা আউট হয়ে ক্রিজ ছেড়েছেন।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন মোতি। এ ছাড়া ডি সিলভা ২৭ ও ওয়ারিকান ২৫ রান করেন। দল অলআউট হয়ে যায় ২২২ রানে। বিপরীতে সফরকারীদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন রাবাাদা ও মহারাজ। তবে ৩৪ রানের পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেওয়া মুল্ডারের হাতে উঠল ম্যাচসেরার পুরস্কার। সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো। উইন্ডিজ-প্রোটিয়াদের প্রথম টেস্ট নিষ্পত্তি হয়েছিল ড্র নিয়ে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,