editor
প্রকাশিত: 1:24 PM, March 25, 2021
অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের মুঠোয় চলে যাওয়া ম্যাচে ঘুরে দাঁড়াল শ্রীলংকা। ইনিংস পরাজয় এড়ানোটাই যেখানে বড় লক্ষ্য ছিল, সেখানে এখন জয়ের স্বপ্ন দেখছেন তারা।তিন ব্যাটসম্যানের ব্যাটে ভর করে এমনটি সম্ভব হয়েছে। অভিষিক্ত পাথুম নিশাঙ্কা ও ওশাদা ফার্নান্দোর পরে নিরোশান ডিকভেলার অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলংকা। ফলে জয়ের জন্য ক্যারিবীয়দের এখন করতে হবে ৩৭৫ রান, যা চতুর্থ ইনিংসে প্রায়ই অসম্ভব।১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকা আট রানে হারিয়েছিল প্রথম উইকেট। অসাধারণ দুটি জুটিতে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মঙ্গলবার অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন করেন লংকানরা। প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে তৃতীয় দিন শেষে তারা এগিয়েছিল ১৫৩ রানে। হাতে ছিল ছয় উইকেট।চার উইকেটে ২৫৫ রানে বুধবার চতুর্থ দিন শুরু করে শ্রীলংকা। এদিন পাথুম নিশাঙ্কা সেঞ্চুরি হাঁকান। ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ওশাদা। তবে তার ১৪৯ বলে ৯১ রানের ইনিংস খেলার মোড় ঘুরিয়ে দেয়। এর পর নিরোশান ডিকভেলা খেলেন অনবদ্য এক ইনিংস। তিনি মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ১৬৩ বলে মোকাবিলা করে ৯৬ রানে থামে তার ইনিংস।এ তিন ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪৭৬ রান স্কোরবোর্ডে জমা করে শ্রীলংকা।ক্যারিবীয়দের হয়ে কেমার রোচ ৩টি, রাকিম কর্নওয়াল ৩টি, কাইল মায়ার্স ২টি এবং অ্যালজারি জোসেফ নেন ১টি উইকেট।৩৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ রান করে আউট হয়েছেন জন ক্যাম্পবেল।
অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও এনক্রুমাহ বোনার। পঞ্চম দিনে ৯ উইকেট ফেলে দেওয়ার লক্ষ্যে নামবে সফরকারীরা।
অনলাইন ডেস্ক(রিপা-৪)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,