editor

প্রকাশিত: 2:43 PM, September 30, 2020

ব্যবসায়ীরা ভালো থাকলে ব্যাংকও ভালো থাকবে—অর্থমন্ত্রী

ব্যবসায়ীরা ভালো থাকলে ব্যাংকও ভালো থাকবে—অর্থমন্ত্রী

2

অনলাইন ডেস্ক:-

8

বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের পক্ষে আছেন বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ব্যবসায়ীরা ভালো থাকলে ব্যাংকগুলোও ভালো থাকবে।
সচিবালয়ে আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ঋণের কিস্তি না দিলেও কোনো ব্যবসায়ীকে ঋণখেলাপি ঘোষণা করা যাবে না—আগে এই সুযোগ দেওয়া হয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক গত সোমবার প্রজ্ঞাপন জারি করে তা ডিসেম্বর পর্যন্ত বাড়ায়। বলা হয়, ঋণের ওপর দণ্ড সুদ বা অতিরিক্ত মাশুলও আরোপও করা যাবে না এই সময়ে, বরং কেউ ঋণ শোধ করে নিয়মিত গ্রাহক হলে খেলাপি গ্রাহকের তালিকা থেকে বাদ দিতে হবে। বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, এতে ব্যাংকগুলোর আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘করোনার জন্যই সময় বাড়ানো হয়েছে। শুধু আয় নয়, অনেকগুলো বিষয় বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, আমরা বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের পক্ষে আছি। গত বছর প্রতিটি ব্যাংকই ভালো করেছে। প্রত্যেকেরই স্থিতিপত্র (ব্যালেন্স শিট) ভালো। খেলাপি ঋণের পরিমাণও কমতির দিকে। আমি মনে করি, গ্রাহকদের সাহায্য করার জন্য ব্যাংকগুলোর এটাই ভালো সময়।’অর্থমন্ত্রী আরও বলেন, গ্রাহকেরা ব্যাংকের, সরকারের নয়। গ্রাহক উপকৃত হলে দিন শেষে লাভবান হবে ব্যাংকগুলোই। বাংলাদেশ ব্যাংক তাদের কোনো গ্রাহককে খেলাপি ঘোষণা করে কষ্ট দিচ্ছে না। সুতরাং, তাদের ব্যবসায়ে প্রভাব পড়ার কোনো কারণ নেই।
সুযোগ দিলেও টাকা মাফ করে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন মুস্তফা কামাল। বলেন, ‘টাকা আমরা পাব। সময় না বাড়িয়ে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে রপ্তানি আদেশগুলো বাস্তবায়ন করা যাবে না। আমদানির ঋণপত্রগুলোও (এলসি) নিষ্পত্তি করা যাবে না। যে মুহূর্তে খেলাপি হয়ে যাবে ঋণ, সেই মুহূর্তে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এই সময়ে তা করা ঠিক হবে না।’
করোনা আসার পর সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ, দুই মাসের সুদ মওকুফ, নামমাত্র সেবা মাশুল নিয়ে ঋণ ইত্যাদি সুবিধাও দেওয়া হয়েছে।

5

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১

1
7