editor
প্রকাশিত: 6:06 PM, October 9, 2021
স্পোর্টস ডেস্ক ::
ক্রিকেটে একজন ব্যাটসম্যান ১০টি উপায়ে আউট হতে পারেন। এর মধ্যে অন্যতম হচ্ছে টাইমড আউট। টি-২০ ক্রিকেটকে আরো মজার ও জনপ্রিয় করার জন্য টাইম আউটের নিয়মে পরিবর্তন আনতে চলেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের আসন্ন মৌসুম থেকেই যোগ হতে পারে নতুন এই নিয়ম।
বিগ ব্যাশ কর্তৃপক্ষে প্রস্তাবনা অনুযায়ী, নতুন নিয়মে খালি স্ট্যাম্পে বোলিং করে ব্যাটসম্যানদের আউট করার সুযোগ পাবেন বোলাররা।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ) প্লেয়িং কন্ডিশন কমিটি মনে করছে, উইকেট পতনের পর নতুন ব্যাটসম্যান আসা ও পরের বল দিয়ে খেলা শুরুর মাঝে বেশ সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটি কমানোর জন্যই মূলত টাইম আউটের নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন তারা।
টাইম আউটের বর্তমান নিয়মে বলা আছে, কোনো উইকেট পতন অথবা ব্যাটারের অবসরের ক্ষেত্রে পরবর্তী ব্যাটারকে অবশ্যই তিন মিনিটের মধ্যে উইকেটে এসে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। যদি সেটা করতে না পারেন তাহলে নতুন ব্যাটারকে টাইম আউট ঘোষণা করা হবে।
এই নিয়মে আগেই কিছুটা পরিবর্তন এনেছিলো বিগ ব্যাশ কর্তৃপক্ষ। যেখানে তারা নতুন ব্যাটারকে প্রথম বল খেলার জন্য ৬০ সেকেন্ড সময় বেঁধে দিয়েছিলো। যদিও গত আসরগুলোতে এই নিয়মের খুব একটা বাস্তবায়ন দেখা যায়নি। কেননা প্রায়ই দেখা গেছে নতুন ব্যাটার এসে দুই মিনিটের বেশি সময় নিয়ে নিচ্ছেন।
তবে এবার থেকে কড়াকড়িভাবে ৭৫ সেকেন্ডের নিয়ম বাস্তবায়ন করতে চাচ্ছে আয়োজকরা। অর্থাৎ নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য তৈরি হতে হবে। এটি করতে না পারলে তাকে টাইম আউট দেয়া হবে না। বরং বোলারকে দেয়া হবে একটি ফ্রি হিট।
এই ফ্রি হিট বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাটারদের স্ট্যাম্প থেকে সরে দাঁড়াতে হবে এবং বোলার ফাঁকা স্ট্যাম্পেই বোলিং করতে পারবেন। সেই বলে যদি বোলার স্ট্যাম্পে হিট করতে পারেন তাহলে নতুন ব্যাটারকে আউট ঘোষণা করা হবে। অন্যথায় সেই ব্যাটার ব্যাটিং শুরুর সুযোগ পাবেন।
ডিএসএস / ৯ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,