editor
প্রকাশিত: 7:45 PM, January 18, 2021
অনলাইন ডেস্ক
নিজের পছন্দের পজিশনে আর ব্যাট করতে পারছেন না সাকিব আল হাসান। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে জায়গা করে দিতেই নিজের পছন্দের তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব।যে পজিশনে ব্যাটিং করে সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে সাফল্য পেয়েছিলেন সাকিব, দীর্ঘদিন ধরে খেলা সেই পজিশন হারাতে হচ্ছে তাকে। ২০১৯ সালের বিশ্বকাপে ৮ ইনিংসে ৬০৬ রান করেছিলেন সাকিব।২০২৩ সালের বিশ্বকাপকে সামনে রেখে সাকিবকে চার অথবা পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।এ ব্যাপারে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গে বলেছেন, সাকিব দলে ফিরেছে এটা খুশির খবর। গত বিশ্বকাপে সে তিন নম্বরে দারুণ খেলেছে। এ মুহূর্তে আমি অভিজ্ঞ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের চার, পাঁচ ও ছয়ে খেলানোর চিন্তাভাবনা করছি। প্রধান কোচ আরও বলেছেন, সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি অনেক দিন হলো। ৪ নম্বরে সে দম ফেলার সুযোগ পাবে। আমরা জানি সে বিশ্বমানের ক্রিকেটার। এই ব্যাটিং লাইনআপ পাথরে গড়া নয়। বিশ্বকাপের অনেক দেরি। স্থায়ী ব্যাটিং লাইনআপ গড়ার আগে আমাদের কিছু বিষয় দেখতে হবে।তিন নম্বর পজিশনে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে খেলানো প্রসঙ্গে কোচ বলেছেন, শান্ত এখন ভালো ছন্দে আছে। শেষ সিরিজে সে তিনে খেলেছে। আমাদের কিছু তরুণ ব্যাটসম্যানকে গড়তে হবে। উপমহাদেশে তরুণ কাউকে গড়ার সুযোগ দিতে হলে সেটা সেরা তিনেই দেওয়া উচিত।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,