editor

প্রকাশিত: 1:18 PM, November 17, 2021

ব্রাজিলের সঙ্গে ড্র করেও কাতার বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা

ব্রাজিলের সঙ্গে ড্র করেও কাতার বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। দর্শকদের হতাশ করেছেন দুদলের খেলোয়াড়ই। ছন্দময় ফুটবলের বিপরীতে ম্যাচজুড়ে ছিল ফাউলের মহড়া। শারীরিক শক্তির প্রদর্শনে ঝরেছে রক্তও। শেষপর্যন্ত ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলেও কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেছেন মেসি-ডি মারিয়ারা।

আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হয় ম্যাচটি।

তবে কোনো দলই নিজেদের ছন্দময় খেলা দর্শকদের উপহার দিতে পারেনি। চোট কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে নামা লিওনেল মেসি এদিন পুরোটা সময় খেলেন। তিনিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

অন্যদিকে, দলের সেরা তারকা নেইমারকে ছাড়া ব্রাজিলও বেশ ভুগেছে।

৯০ মিনিটের হাইভোল্টেজ লড়াইটিতে ফাউল হয়েছে মোট ৪২টি, দুদলই সমান ২১ বার করে। বল দখলে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকলেও আক্রমণে সমানে-সমানে। দুই দলই গোলের উদ্দেশ্যে সমান ৯টি করে শট নেয়; আর্জেন্টিনার তিনটি আর ব্রাজিলের দুটি থাকে লক্ষ্যে। শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। বারবার হওয়া ফাউলে বিঘ্ন ঘটে ফুটবলের স্বাভাবিক ছন্দ।

৩৩তম মিনিটে ব্রাজিলের ডি-বক্সের মুখে বল দখলে নিতে গিয়ে মেসি পড়ে গেলে ফাউলের আবেদন করে আর্জেন্টিনা শিবির, তবে রেফারির সাড়া মেলেনি। এসময় বেশ ক্ষুব্ধ দেখা যায় স্বাগতিক অধিনায়ককে। খানিক পরই আর্জেন্টিনার ডি-বক্সে ডিফেন্ডার ওতামেন্দির হাতের আঘাতে রাফিনিয়ার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ব্রাজিলের পক্ষ থেকে পেনাল্টির জোরালো আবেদন উঠলেও ভিএআরেও তাদের আশা পূরণ হয়নি।

সর্বমোট ২২টি ফাউলের (আর্জেন্টিনা ১০, ব্রাজিল ১২) প্রথমার্ধে ৪১তম মিনিটে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো দে পলের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান আলিসন।

বিরতির পরও একইভাবে চলতে থাকে মাঠের ফুটবল। ৬০তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় ব্রাজিল। ডি-বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ফ্রেদের শট ক্রসবারে বাধা পায়। ১০ মিনিট পর বক্সে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস।
নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ভালো একটা সুযোগ পান মেসি। তবে ডি-বক্সের মুখ থেকে গোলরক্ষক বরাবর নিচু শট নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। সব মিলিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত রইলো স্কালোনির দল।

এদিকে বাছাইপর্বের অপর ম্যাচে চিলিকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেয় ইকুয়েডর। ওদিকে আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল নেইমাররা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,