editor
প্রকাশিত: 2:42 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন মেয়র ও ২১ কাউন্সিলর পদপ্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন।জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে এবং নির্ধারিত আকারের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে ৫ হাজার টাকা, বিএনপির মেয়রপ্রার্থী আনোয়ারুল ইসলামকে ৫ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া একই অভিযোগে বিভিন্ন ওয়ার্ডের ২১ কাউন্সিলর প্রার্থীকে ২ হাজার টাকা করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানের সময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান ও থানার এসআই নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।রাত ৮টার দিকে উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা নির্বাচনবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,