editor

প্রকাশিত: 3:01 PM, August 7, 2021

সুনামগঞ্জে ৯৭টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু

সুনামগঞ্জে ৯৭টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ৯৭টি কেন্দ্রের মাধ্যমে গণটিকা কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শনিবার ( ৭ আগষ্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ পৌরশহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে- সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড ও সুনামগঞ্জ জেলার ৮৮টি ইউনিয়নের ৯৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫৪ হাজার ৬শত জনকে কারোনার টিকা প্রদান করা হবে। ২৫ উর্ধ্ব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও নারীরা অগ্রাধিকার পাবেন। তবে টিকা নিতে আগ্রহীরা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ সাথে আনতে হবে। আর এই টিকাদান কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। একটি কেন্দ্রে ৩টি বুথের মাধ্যমে ৬০০জনকে টিকা দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ১টি করে কেন্দ্র রয়েছে।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন- যারা টিকা নেবেন তাদেরকে আমরা টোকেন দিয়ে দিয়েছি। তারা সেই টোকেন নিয়ে কেন্দ্রে আসবেন। আর সবাইকে টিকার আওতায় আনার জন্য জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন- করোনার শুরু থেকে পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করতে দিনরাত মাঠে কাজ করছে। টিকা কেন্দ্রে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ শামসু উদ্দিন বলেন- বয়স্কদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। গণটিকা কেন্দ্রে যারা টিকাদান কার্যাক্রমের দায়িত্ব পালন করছে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গণটিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌরমেয়র নাদের বখত, সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, ওসি শহিদুর রহমান প্রমুখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা