editor
প্রকাশিত: 6:34 PM, August 22, 2024
জাতীয় দলের সাবেক ক্রিকেটার হিসেবে শাহরিয়ার নাফিসকে সবাই চেনেন। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অধিনায়কও ছিলেন তিনি। ক্রিকেট ছাড়ার পর ২০২০ সালে যোগ দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগে। যেখানে তিনি এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।
বিসিবির ১৫তম সভাপতি হিসেবে (বুধবার) দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। যিনি শাহরিয়ার নাফিসের আপন খালাতো ভাই।
নতুন বোর্ড সভাপতি হিসেবে ফারুকের যোগদানে গর্বিত নাফিসও। তবে আপন খালাতো ভাই হলেও তিনি পেশাদারিত্ব ও সৎ থাকার কথা মনে করিয়ে দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একসঙ্গে নিজেদের সর্বোচ্চ অবদান রাখার কথা জানান নাফিস।
নতুন বিসিবি সভাপতিকে নিয়ে নাফিস বলেন, ‘ফারুক ভাইয়ের যে ধরনের পার্সোনালিটি, উনার যে ক্রিকেট মেধা ও ব্যাকগ্রাউন্ড, ওইটা নিয়ে আমি আসলে বেশি প্রাউড। ব্যক্তিগত সম্পর্কের জায়গা ব্যক্তিগতই থাকুক। উনি যেরকম মেধা নিয়ে খেলেছেন উনার ক্রিকেটে যে কনট্রিবিউশন। ফারুক ভাইয়ের মতো একজন পার্সোনালিটি আমাদের ক্রিকেট বোর্ডে এসেছেন, ব্যক্তিগতভাবে আমি এজন্য খুবই খুশি।’
নাফিস মনে করেন কাজের জায়গা থেকে ফারুক আহমেদ শতভাগ সৎ এবং পেশাদার। নিজের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ফারুক ভাই একদম শুরু থেকেই প্রফেশনাল মানুষ। আমি শুধু একটা উদাহরণ দিই, উনি যখন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধান নির্বাচক ছিলেন, তখন ১৩ সালে আমি জাতীয় দলের বাইরে ছিলাম। সেই সময়ে উনার ভাই হিসেবে আমাকে খুব স্বাভাবিকভাবে দলে সুযোগ দিতে পারতেন।’
‘বাংলাদেশের যেকোনো ক্ষেত্রে এটা স্বাভাবিকভাবেই হয়। উনি কাজের ক্ষেত্রে এতটাই সৎ মানুষ এবং প্রফেশনাল যে আমাকে প্রায়োরিটি দেননি। উনি প্রচন্ড সৎ, মেধাবী একজন মানুষ। খুব ভালো কাজ করবেন বাংলাদেশ ক্রিকেটে। এখন যে অবস্থায় আছে উনি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা’, আরও যোগ করেন নাফিস।
ফারুক আহমেদ বোর্ড সভাপতি হওয়ায় খুশির ছোঁয়া লেগেছে পরিবারেও। নাফিস বলেন, ‘পরিবারের সবাই খুবই খুশি ও গর্বিত। আমাদের পরিবার থেকে অনেকেই ক্রিকেট খেলেছি। শুরুতে ফারুক ভাই জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। এরপর আমি ক্যাপ্টেন হয়েছি। তারপর উনি বোর্ডে ছিলেন এবং আমি এসেছি। আমার বাকি ভাইরা বিভিন্ন লেভেলের ক্রিকেট খেলেছে। তো এটা নিয়ে পারিবারিকভাবে আমরা খুব গর্বিত ফিল করি। আমি বলেন বা ফারুক ভাই বলেন আমার ভাইয়েরা বলেন সবার পরিচয় কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেটের সেবা করার জন্য।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,