editor
প্রকাশিত: 10:43 AM, September 13, 2024
সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে টাইগারদের। তাতে ভারত সফরেও দারুণ কিছুর প্রত্যাশা করছে বাংলাদেশ। তবে দীনেশ কার্তিক মনে করেন, বাংলাদেশকে সহজেই হারাবে ভারত।
ক্রিকেটভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ক্রিকবাজকে কার্তিক বলেছেন, ভারতের মাটিতে ভারতকে হারানো বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। এমনকি লাল বলে ভারতকে হারানোর মতো সামর্থ্য বাংলাদেশের আছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন কার্তিক।
ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে পেস বান্ধব উইকেটে খেলতে পারে ভারত। কার্তিক বলেন, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চেন্নাই হবে এই ম্যাচটি। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,