editor
প্রকাশিত: 4:33 PM, January 14, 2021
অনলাইন ডেস্ক
ভারতে চলমান সুপার লিগ আইএসএলে এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে খেলছেন জার্মান ফুটবলার মাত্তি স্টেইনম্যান। খেলার ফাঁকেই ভারতে বিশুদ্ধ পানির অভাবের বিষয়টি নিয়ে ভাবনায় পড়েছেন তিনি।সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ নিয়েছেন এই ফুটবলার। ‘মাত্তি রানস ফর ওয়াটার’ নামের একটি কর্মসূচিও চালু করেছেন তিনি। যার স্পন্সর হয়েছে হামবুর্গের ‘ভাইভা কন অ্যাগুয়া’ নামের একটি এনজিও। এই এনজিওর সহায়তায় ভারতে বিশুদ্ধ পানির অভাব মেটাতে অর্থ সহায়তা দেবেন মাত্তি।মাত্তি স্টেইনম্যান জানিয়েছেন, ম্যাচ চলাকালে প্রতি কিলোমিটার দৌড়নোর জন্য ১০ ডলার করে দান করবেন। বিশ্বের বিভিন্ন দেশে বৃষ্টির পানি থেকে খাবার পানি তৈরির একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত ‘ভাইভা কন অ্যাগুয়া’ নামের সংস্থাটি। পানি নিয়ে ভারতেও একাধিক প্রকল্পে কাজ করছে তারা। মাত্তি স্টেইনম্যানের পরিকল্পনার কথা জেনে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।জার্মান অনূর্ধ্ব–২০ দলে প্রতিনিধিত্ব করা স্টেইনম্যান বলেন, দু-তিনমাস আগে বিশুদ্ধ পানি নিয়ে কাজ করা হামবুর্গের সংস্থা ‘ভাইভা কন অ্যাগুয়া’-র সঙ্গে সঙ্গে যোগাযোগ করি। প্রথমদিকে পূর্ব আফ্রিকার দেশগুলোর জন্য অর্থ সাহায্য করছিলাম। পরবর্তীতে জানতে পারি ভারতেও ওই সংস্থার একাধিক প্রকল্প রয়েছে। তাই আমি এবার এই দেশের পানীয় জল প্রকল্পগুলোর জন্য অর্থ সংগ্রহ করছি। আমার ভক্ত-অনুরাগীদেরও এই কাজে সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ করছি।
S/H(Ripa-5)
6 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
6 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
8 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
7 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
8 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
7 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
3 পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই
5 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)