editor
প্রকাশিত: 3:52 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক:
ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সিরিজ দেখার অপেক্ষা আরো লম্বা হচ্ছে। ভারতকে বাদ দিয়েই নতুন ক্রিকেট সূচি সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ভারতের জন্য সময় ফাঁকা রেখে সূচি সাজালেও এবার সে পথে হাঁটেনি পিসিবি। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সূচিতে ভারতের জায়গায় অন্য দলের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা তাদের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) এর আগে একাধিকবার রাজনৈতিক সম্পর্ক সরিয়ে রেখে সিরিজ আয়োজনের অনুরোধ করে পিসিবি। তাতে অবশ্য ফল মেলেনি।
ভারতের বিপক্ষে এর আগে রাখা ফাঁকা সময়টাতে অন্য দলের বিপক্ষে সিরিজ আয়োজনে বেশিরভাগ সময়েই ব্যর্থ হয়েছে পিসিবি। এতে বেড়েছে ক্ষতির পরিমাণ।দু’দল শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১৩ সালে। সেবার ভারত সফরে পাকিস্তান খেলেছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি। পূর্ণাঙ্গ সিরিজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষবার মুখোমুখি হয়েছে ২০০৭ সালে। পাকিস্তানের মাটিতে ভারত সর্বশেষ খেলেছে ২০০৭ এশিয়া কাপে। আর টেস্ট সিরিজ পাকিস্তানে শেষবারের মতো ভারত খেলেছে ২০০৬ সালে। গত ১৩ বছর ধরে টেস্ট সিরিজে মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। পিসিবির নতুন সূচি অনুযায়ী সেটা বেড়ে হয়েছে ২০ বছর!ভারত-পাকিস্তান ধ্রুপদী লড়াই দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের ভরসা ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। আগামী বছর ভারতে বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। ২০২৩ সালে ভারতেই হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির দুই আসরে খেলার জন্য ভারতের ভিসার নিশ্চয়তা চেয়েছিল পিসিবি। কিছুদিন আগে আইসিসিকে চিঠি লিখে পাকিস্তানের ক্রিকেটার ও সংবাদকর্মীদের ভিসার নিশ্চয়তা দিয়েছে বিসিসিআই।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,