editor

প্রকাশিত: 4:50 PM, September 29, 2020

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আফরোজ বখত্ স্বরণে শোক সভা

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আফরোজ বখত্ স্বরণে শোক সভা
তারেক হাবিব, হবিগঞ্জ প্রতিনিধি:-
ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হবিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত স্বরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের স্টাফ কোয়াটারস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমাড্যান্ট মানিক চৌধুরী পাঠাগারের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলায়াত ও গীতা পাঠের মাধ্যমে শোক সভাটি শুরু হয়। সভায় জাতীয় সংগীত ও সৈয়দ আফরোজ বখত স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর প্রয়াত ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখত অ্যাডভোকেট এর জীবন বৃত্তান্ত পাঠ করেন জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী। পরিবারের পক্ষে বক্তব্য প্রদান করেন সৈয়দ আফরোজ বখতের পুত্র এডভোকেট সৈয়দ সামায়ুন বখত। এছাড়াও শোক সভায় মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক ও ভাষা সৈনিকের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ শোক সভায় অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত স্বরণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বৃতিচারণ করেন বাংলাদেশের অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি তবারক হোসেন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল। প্রবীণ আইনজীবি ইসমাঈল হোসেন, প্রফেসর নিখিল ভট্রাচার্য, এ্যাডভোকেট ঈমান আলী, হবিগঞ্জ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বরাজ রঞ্জণ বিশ্বাস, জেলা ন্যাপ সভাপতি এ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি কমরেড হাবিবুর রহমান, ইসকন এর সেবায়েত উদয় গৌর ব্রহ্মচারী, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, গণতান্ত্রিক আইনজীবি সমিতির এ্যাডভোকেট মুরলীধর দাস, জেলা ন্যাপের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোঃ রফিক আলী, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক, জেলা সন্তান কমান্ডের সভাপতি গউছ উদ্দিন, হবিগঞ্জ রায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট এ্যাডভোকেট বজলুর রহমান, সাম্যবাদী দলের মোঃ আব্দুল কদ্দুছ, এ্যাডভোকেট মুখলিছুর রহমান, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খান, বাহুবল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শামীমুর রহমান, হৃদয়, ইমরুল, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট জাহেদুর রহমান জাহেদ, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মাহাবুবুর রহমান সানি, সাংবাদিক তারেক হাবিব প্রমুখ। এ ছাড়াও শোক সভায় ভাষা আন্দোলণ ও সৈয়দ আফরোজ বখত জিবন নিয়ে আলোক চিত্র প্রদর্শন করা হয়। পরে সভাপতি সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ চৌধুরীর সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সম্পাি উল্লেখ্য, অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত ১৯৩৫ সালের ৩১ মার্চ বানিয়াচং উপজেলার করচা গ্রামের সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ খুরশেদ আলী ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। তিনি প্রাইমারিতে লেখাপড়া করেন মথুরাপুর প্রাথমিক বিদ্যালয়ে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫২ সালে ম্যাট্রিক পাস করেন। পরে সরকারি বৃন্দাবন কলেজে ভর্তি হয়ে বামপন্থী ছাত্ররাজনীতিতে জড়িয়ে যান। ১৯৫৩ সালে এইচএসসি পাস করার পর সেখানেই স্নাতক শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৫-১৯৫৬ সেশনে কলেজের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ১৯৫৮ সালে বিএ পাস করেন। ১৯৬৫ সালে ঢাকা সিটি ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে তিনি ন্যাপের (ওয়ালি-মোজাফফর) হবিগঞ্জ মহকুমার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের ত্রিপুরায় গিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির