admin
প্রকাশিত: 5:01 PM, December 24, 2020
অনলাইন ডেস্ক :
ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী জানান, বর্তমান চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়ায় পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করবেন এ বিষয়ে আজকালের মধ্যেই চিঠি আসবে মন্ত্রণালয় থেকে। চিঠি পেলে সেভাবে ব্যবস্থা নিয়ে জানানো হবে।তবে ছয়সূতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ভিজিডির চাল আত্মসাৎ করিনি। আমি ষড়যন্ত্রের শিকার। এছাড়া এখনও আমি বরখাস্ত হওয়ার আদেশের চিঠি পাইনি।সূত্রমতে, গত ১৫ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় তার এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।জানা গেছে, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের উদ্দেশ্যে উপজেলা পরিষদ সংলগ্ন জিল্লুর রহমান স্মৃতি সংসদে সংরক্ষণ করে রেখেছেন – এমন খবরে উপজেলা প্রশাসন ২০১৯ সালের ২৭ মে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এক অভিযান চালায়। এ সময় জিল্লুর রহমান স্মৃতি সংসদ থেকে ২১ বস্তা চাল জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।পরবর্তীতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ উপজেলা কৃষি অফিসারকে আহ্বায়ক করে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তদন্ত প্রতিবেদনটি কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন।কিশোরগঞ্জের জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে পাঠায়।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,